News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় যারা ব্যর্থ তারাই আজ প্রধানমন্ত্রীর সমালোচনা করছে, কটাক্ষ মুখ্যমন্ত্রী বিপ্লবের
Image

প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় যারা ব্যর্থ তারাই আজ প্রধানমন্ত্রীর সমালোচনা করছে, কটাক্ষ মুখ্যমন্ত্রী বিপ্লবের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷  ছোটখাটো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় ব্যর্থ যারা তারাই আজ করোনার প্রকোপজনিত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করছেন৷ আজ বুধবার নজরুল কলাক্ষেত্রে মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল ত্রাণ প্যাকেজ প্রকল্প-এর সূচনা করে বিরোধীদের এভাবেই নিশানা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি আক্ষেপ করে বলেন, আমাদের এখন ঐক্যবদ্ধ থাকা উচিত৷ কিন্তু কিছু মানুষ সবেতেই সমালোচনার জন্য মুখিয়ে থাকেন৷


প্রসঙ্গত আজ মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল ত্রাণ প্যাকেজ প্রকল্প-এর সূচনা হয়েছে নজরুল কলাক্ষেত্রে৷ মুখ্যমন্ত্রী বলেন, কোভিডের এই সঙ্কটময় পরিস্থিতিতে ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সাত লক্ষ পরিবারকে এক হাজার করে টাকা এবং খাদ্যসামগ্রী প্রদান করবে৷ দলমত নির্বিশেষে তা পৌঁছে যাবে সাত লক্ষ পরিবারের কাছে৷ তাঁর কথায়, এই প্যাকেজ ঐতিহাসিক, কারণ এর আগে ত্রিপুরায় এত বড় প্রকল্প গ্রহণ করা হয়নি৷ তাঁর দাবি, ত্রিপুরার মানুষের প্রতি সরকারের বিশ্বাস রয়েছে৷ ইতিবাচক মানসিকতা নিয়েই সরকার তার কাজ করে চলেছে৷


এদিন তিনি কটাক্ষের সুরে বলেন, যারা অতীতে ছোটখাটো প্রাকৃতিক বিপর্যয় সামলাতে ব্যর্থ হয়েছিল তারা আজ কোভিড পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করছে৷ কারও কল্পনার মধ্যেই ছিল না ভারতে কোভিডের ভ্যাকসিন তৈরি হবে৷ আমাদের দেশের বিজ্ঞানীরা তা সম্ভব করেছেন৷ এখন তা নিয়েও কেউ কেউ সমালোচনা করছে৷ তিনি আক্ষেপ করে বলেন, যুদ্ধ, মহামারি  এ ধরনের স্পর্শকাতর পরিস্থিতিতে সকলের এক থাকা উচিত৷ কিন্তু আমাদের দুর্ভাগ্য, কিছু মানুষ আছে যারা সবেতেই সমালোচনার জন্য মুখিয়ে থাকে৷ তিনি বলেন, আজ ৪৫-ঊর্ধ ব্যক্তিদের টিকাকরণে দেশের মধ্যে শীর্ষে রয়েছে ত্রিপুরা৷ গুজবে কান না দিয়েই ত্রিপুরার মানুষ কোভিডের টিকা গ্রহণ করেছেন৷ তাঁর দাবি, সমালোচনা, নেতিবাচকতাকে সরিয়ে রেখেই কাজ করে চলেছে সরকার৷ আশা করি, ইতিবাচক মানসিকতার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে এই পরিস্থিতি মোকাবিলা করতে আমরা সক্ষম হব৷ 

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top