News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আমবাসায় গৃহবধূকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, দেহ উদ্ধার বিছানার নিচ থেকে; পলাতক অভিযুক্ত
Image

আমবাসায় গৃহবধূকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, দেহ উদ্ধার বিছানার নিচ থেকে; পলাতক অভিযুক্ত

আমবাসা, ৩ জুলাই: ধলাই জেলার আমবাসায় এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত গৃহবধূর নাম শিল্পী পাল (৪০)। অভিযোগের তীর তাঁর স্বামী গোপাল পাল-এর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে। পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

পরিবার সূত্রে জানা গেছে, গোপাল পাল পেশায় একজন গাড়িচালক হলেও দীর্ঘদিন ধরে নিয়মিত কাজে যেতেন না। অভিযোগ, তিনি প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন এবং স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। দীর্ঘদিনের সেই পারিবারিক অশান্তিই শেষ পর্যন্ত মর্মান্তিক পরিণতি ডেকে আনে বলে অভিযোগ।

অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে ছেলে-মেয়েদের অনুপস্থিতির সুযোগে শিল্পী পালকে হত্যা করা হয়। পরে তাঁর দেহ বাড়ির একটি ঘরের বিছানার নিচে লুকিয়ে রাখা হয়।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিহতের ছেলে-মেয়েরা জানান, তাঁদের বাবা দীর্ঘদিন ধরেই মদ্যপ অবস্থায় থাকতেন এবং প্রায়ই তাঁদের মায়ের উপর নির্যাতন চালাতেন। বৃহস্পতিবার রাতে বাড়িতে ফিরে তাঁরা ঘরের বিছানার নিচে মায়ের নিথর দেহ দেখতে পান। এরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে আমবাসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিক পর্যবেক্ষণে নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই স্পষ্ট হবে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত গোপাল পালের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। খবর লেখা পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

নিট-ইউজি ২০২৬-এ বিলোনিয়ার বৈভব রায়ের নজরকাড়া সাফল্য, সর্বভারতীয় মেধাতালিকায় ১৬৬তম স্থান

বিলোনিয়া, ২০ আগস্ট: নিট-ইউজি ২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে দক্ষিণ ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার রাজীব কর্নারের…

ByByReshmi Debnath Aug 20, 2026

পানীয় জল ও মিড ডে মিল রান্নাঘরের অভাবে ধুঁকছে চাঁম্পাবাড়ি বিদ্যালয়, উদাসীনতার অভিযোগ

আগরতলা, ২০ আগস্ট: দীর্ঘদিন ধরে পানীয় জল এবং মিড ডে মিল রান্নার উপযুক্ত পরিকাঠামোর অভাবে সমস্যায় পড়েছে ইন্সপেক্টর…

ByByReshmi Debnath Aug 20, 2026

সাব্রুমে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, আত্মহত্যার দাবিকে ঘিরে একাধিক প্রশ্ন

সাব্রুম, ২০ আগস্ট: সাব্রুম মহকুমার পূর্ব হরিণা ২ নম্বর ওয়ার্ডে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Aug 20, 2026

শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় তামাকবিরোধী অভিযান, একাধিক দোকানে জরিমানা

আগরতলা, ২০ আগস্ট: শিক্ষা, স্বাস্থ্য ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার জিরানিয়ার এনআইটি-সহ বিভিন্ন এলাকায় তামাকবিরোধী অভিযান চালানো…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top