News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রবি মরশুমের ধান ক্রয়ে প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, কৃষকদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্বের বার্তা
Image

রবি মরশুমের ধান ক্রয়ে প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, কৃষকদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্বের বার্তা

আগরতলা, ৩ জুলাই: রবি মরশুমের ধান ন্যূনতম সহায়ক মূল্যে (এমএসপি) ক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের খাদ্য, জনসংভরণ ও ভোক্তা বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী। শুক্রবার সচিবালয়ের ভিডিও কনফারেন্স হলে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ।

বৈঠকে খাদ্য ও কৃষি দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকদের পাশাপাশি রাজ্যের সমস্ত পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান, মহকুমা শাসক (এসডিএম), ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) এবং সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকরা ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন।

পর্যালোচনা বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী নির্দেশ দেন, ধান ক্রয় প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং কৃষকদের কোনও ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়, সেজন্য সংশ্লিষ্ট সমস্ত দপ্তর ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। পাশাপাশি এমএসপি-র আওতায় ধান সংগ্রহ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।

মন্ত্রী বলেন, “রাজ্য সরকার কৃষকদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। কৃষকদের স্বার্থ রক্ষা করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা নিশ্চিত করব, চলতি রবি মরশুমে ধান ক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং কৃষকরা যেন কোনও বাধা ছাড়াই ন্যূনতম সহায়ক মূল্যের সুবিধা পান।”
তিনি আরও বলেন, কৃষকদের মুখে হাসি ফোটাতে রাজ্য সরকারের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং ধান সংগ্রহ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর।

বৈঠকে তৃণমূল স্তরে প্রশাসনিক সমন্বয় আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যাতে নির্ধারিত সময়ের মধ্যে ধান সংগ্রহ সম্পন্ন হয় এবং এমএসপি প্রকল্প কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের আয় সুরক্ষিত হওয়ার পাশাপাশি রাজ্যে কৃষি উৎপাদন আরও উৎসাহিত হয়।

Releated Posts

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. দেবব্রত দাস

আগরতলা, ৩ জুলাই: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ড. দেবব্রত দাসকে নিয়োগ করেছে ভারত সরকার। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভিজিটর…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

উদ্বোধনের অপেক্ষায় ৫০ শয্যার আগরতলা সিভিল হাসপাতাল, সব প্রস্তুতি সম্পন্ন: স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে

আগরতলা, ৩ জুলাই : আগরতলার প্রস্তাবিত ৫০ শয্যার সিভিল হাসপাতাল উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। খুব শীঘ্রই হাসপাতালটির আনুষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবা ও এনএইচএম কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব মীরা শ্রীবাস্তব

আগরতলা, ৩ জুলাই:  জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম)-এর বিভিন্ন কর্মসূচি, মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা, টিকাকরণ এবং রোগ নজরদারি…

ByByReshmi Debnath Jul 3, 2026

সাত দফা দাবিতে টিওয়াইএফের গণঅবস্থান, শূন্যপদ পূরণসহ একাধিক ইস্যুতে সরকারের দৃষ্টি আকর্ষণ

আগরতলা, ৩ জুলাই: শূন্যপদ পূরণ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামগ্রিক উন্নয়ন-সহ মোট সাত দফা দাবিতে রাজধানীর সার্কিট হাউস…

ByByReshmi Debnath Jul 3, 2026

দ্বিতীয় দফায় আগরতলা রেলস্টেশন থেকে ড্রামের ভেতর লুকানো অবস্থায় উদ্ধার ৩৯,৩৪৫ বোতল এসকফ ও ফেয়ারডিল কফ সিরাপ

আগরতলা, ৩ জুলাই: আগরতলা রেলস্টেশনে ফের বড়সড় মাদকবিরোধী সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেওঘর এক্সপ্রেসের…

ByByReshmi Debnath Jul 3, 2026

আর্নেশ কুমার নির্দেশিকা লঙ্ঘন করে গ্রেফতার, ত্রিপুরা হাইকোর্টে আদালত অবমাননায় দোষী পুলিশ অফিসার

আগরতলা, ৩ জুলাই: সুপ্রিম কোর্টের আর্নেশ কুমার বনাম বিহার রাজ্য মামলায় নির্ধারিত গ্রেফতারের নির্দেশিকা লঙ্ঘন করার অভিযোগে পূর্ব…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

জি রাম জি আইনের সুবিধাগুলি রাজ্যে সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই: সারা দেশের সঙ্গে গতকাল ত্রিপুরাতেও বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার ও আজীবিকা মিশন…

ByByReshmi Debnath Jul 3, 2026

নতুন এসি বসানোর আগে বৈদ্যুতিক লোড বৃদ্ধি বাধ্যতামূলক, সতর্ক করল বিদ্যুৎ নিগম

আগরতলা, ২ জুলাই: রাজ্যজুড়ে তীব্র গরমের কারণে এয়ার কন্ডিশনার (এসি) ব্যবহারের প্রবণতা দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে গ্রাহকদের নিরাপত্তা…

ByByReshmi Debnath Jul 2, 2026

২৪ ঘন্টার ব্যবধানে দুইটি পণ্যবাহী ট্রেনে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, আটক এক                        

আগরতলা, ২ জুলাই: জিরানিয়া রেল স্টেশনে প্রচুর পরিমাণে মাদক উদ্ধারের এবার আগরতলা রেল স্টেশনে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি…

ByByReshmi Debnath Jul 2, 2026

Leave a Reply

Scroll to Top