News Flash

  • Home
  • Uncategorized
  • মান্দাইয়ে আগ্ণেয়াস্ত্র সহ গ্রেপ্তার উগ্রপন্থী
Image

মান্দাইয়ে আগ্ণেয়াস্ত্র সহ গ্রেপ্তার উগ্রপন্থী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ মান্দাই থানা এলাকার মাধবপাড়া থেকে অস্ত্রসহ এক সন্ত্রাসবাদীকে আটক করেছে পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ আমতলী থানার পুলিশ সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে মান্দাই থানার পুলিশ এবং মাধবপাড়া টিএসআর ক্যাম্প এর জওয়ানদের সহযোগিতায় মান্দাই থানা এলাকার মাধব পাড়া থেকে অস্ত্রসহ এক সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করেছে৷ তার নাম যতীন্দ্র দেববর্মা৷


তার কাছ থেকে একটি সুকটি, একটি পিস্তল, এবং ২ জোড়া পরি ড্রেস উদ্ধার হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায়, গত ২৬ শে মে আমতলী থানার পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নন্দরাম পাড়ার যতীন্দ্র দেববর্মার পরিত্যক্ত বাড়ির একটি ঘর থেকে দেশী বন্দুক,পিস্তল , তাজা কার্তুজ, ফৌজি ড্রেস সহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করেছিল৷ কিন্তু যতীন্দ্র দেববর্মাকে সেদিন আটক করা সম্ভব হয়নি৷
 আমতলী থানার পুলিশ তাকে আটক করার জন্য গত কয়েকদিন ধরেই চেষ্টা চালাচ্ছিল৷ সুনিদৃষ্ট খবরের ভিত্তিতে আমতলী থানার পুলিশ মঙ্গলবার রাতে মান্দাই থানার পুলিশ এবং মাধবপাড়া টিএসআর ক্যাম্পের জওয়ানদের নিয়ে একটি রাস্তার পাশে এম্বুস করে বসে থাকে৷ মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ ওই রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যতীন্দ্র দেববর্মা৷


তখনই তাকে আটক করা হয়৷ তার সুকটিতে তল্লাশি চালিয়ে আরো একটি পিস্তল এবং দুই জোড়া ফৌজি ড্রেস উদ্ধার করা হয়৷ আমতলী থানার ওসি জানান তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে যে তথ্য মিলেছে তাতে জানা গেছে এই চক্রের আরো কয়েকজন জড়িত রয়েছে৷ অস্ত্রসহ আটক আদালতে সোপর্দ করা হবে৷ আদালত থেকে পুলিশ রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করে এ ঘটনার সঙ্গে জড়িতদের নামধাম উদ্ধার করা হবে৷অস্ত্রসহ আটক যতীন্দ্র দেববর্মার বাড়ি মান্দাই থানা এলাকার তুইচারাংচাই এলাকায় বলে জানিয়েছেন আমতলী থানার ওসি মানিক দেবনাথ৷

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top