News Flash

  • Home
  • Uncategorized
  • অতিমারি করোনাকালে ব্যাঙ্কগুলিকে ঋণ গ্রহীতাদের সহায়তা করতে হবে : উপমুখ্যমন্ত্রী
Image

অতিমারি করোনাকালে ব্যাঙ্কগুলিকে ঋণ গ্রহীতাদের সহায়তা করতে হবে : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ করোনা অতিমারির সময়ে ব্যাঙ্কগুলিকে ঋণ গ্রহীতাদের সহায়তা করতে হবে৷ আজ বুধবার সচিবালয়ে ব্যাঙ্ক ও মাইক্রো ফিনান্স ইনস্টিটিউশনের উচ্চপর্যায়ের সভায় এ-কথা সাফ জানিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷


আজ ওই বৈঠকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গাইডলাইন অনুযায়ী করোনার এই অতিমারি সময়ে ঋণ গ্রহীতাদের ঋণের কিস্তির বিষয়ে কীভাবে সহায়তা করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে৷ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, করোনা অতিমারি পরিস্থিতিতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক, ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক আগামী সেপ্ঢেম্বর মাস পর্যন্ত ঋণ গ্রহীতাদের কাছ থেকে ঋণের কিস্তি নেবে না৷ তবে ঋণ গ্রহীতা স্বেচ্ছায় ঋণের কিস্তি দিতে চাইলে ব্যাঙ্ক তা গ্রহণ করবে৷ পাশাপাশি স্মল ফিনান্স ব্যাঙ্ক ও মাইক্রো ফিনান্স ইনস্টিটিউশনস আগামী আগস্ট মাস পর্যন্ত ঋণ গ্রহীতাদের কাছ থেকে ঋণের কিস্তি সংগ্রহ করবে না৷ তবে স্বেচ্ছায় ঋণ গ্রহীতা ঋণের কিস্তি দিতে চাইলে স্মল ফিনান্স ব্যাঙ্ক ও মাইক্রো ফিনান্স ইনস্টিটিউশন গ্রহণ করবে৷ এই বিষয়ে ঋণ গ্রহীতা ও এজেন্টদের অবহিত করতে ব্যাঙ্ক ও মাইক্রো ফিনান্স ইনস্টিটিউশনগুলি নিজেদের উদ্যোগে বাংলা ও ককবরকে হ্যান্ড বিল বিলি করবে৷ রাজ্য সরকারও পুরো বিষয়টি স্থানীয় সংবাদপত্র ও বৈদ্যুতিন প্রচার মাধ্যমে জনসাধারণকে অবহিত করবে৷


বৈঠকে আলোচনায় অংশ নিয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, এখন করোনা অতিমারির সময়৷ তাই বিভিন্ন ব্যাঙ্ক ও মাইক্রো ফিনান্স ইনস্টিটিউশনগুলিকে ঋণ গ্রহীতাদের পাশে দাঁড়াতে হবে৷ তাদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে সহায়তা করতে হবে৷ বৈঠকে এছাড়াও আলোচনায় অংশ নেন অর্থ দফতরের সচিব অপূর্ব রায়, ইনস্টিটিউশন্যাল ফিনান্স-এর অধিকর্তা ড় বিশাল কুমার, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের এজিএম সিডিভি রঘুনাথ, ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান মহেন্দ্র মোহন গোস্বামী, স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির আহ্বায়ক, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ইউকো ব্যাঙ্ক, ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক, বন্ধন ব্যাঙ্ক, উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক, আর্শিবাদ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রতিনিধিগণ৷

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top