নয়াদিল্লি, ৩১ মে (হি.স.): সেন্ট্রাল ভিস্তা প্রকল্পকে ‘অত্যাবশ্যক’ ও ‘অপরিহার্য’ আখ্যা দিল দিল্লি হাইকোর্ট। দিল্লি হাইকোর্ট জানিয়ে দিল, জাতীয় গুরুত্বের এই প্রকল্পের নির্মাণ কাজ বন্ধ করা হবে না। পাশাপাশি উদ্দেশ্যপ্রণোদিত আবেদনের জন্য আবেদনকারীকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে দিল্লি হাইকোর্ট। বিচারপতি ডিএন প্যাটেল এবং জ্যোতি সিংয়ের বেঞ্চ গত ১৭ মে এই মামলার শুনানি শেষ করে। সেই প্রেক্ষিতে সোমবার রায়দান করল দিল্লি হাইকোর্ট। সেন্ট্রাল ভিস্তার কাজে স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিল্লি হাইকোর্ট এদিন জানিয়েছে, সেন্ট্রাল ভিস্তা অত্যাবশ্যক প্রকল্প। তাই কাজ চালু থাকবে। হাইকোর্টের তরফে বলা হয়, এই আর্জির নেপথ্যে স্বার্থ জড়িত রয়েছে। তাই আবেদনকারীদের ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে কেন্দ্রীয় এই প্রকল্প স্থগিত করার আবেদন জানানো হয় সুপ্রিম কোর্টেও। সুপ্রিমকোর্ট অবশ্য আবেদনকারীদের পরামর্শ দেয়, যাতে এই মামলাটি দিল্লি হাইকোর্টে করা হয়। প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতেও জোরকদমে চলছে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ। তা নিয়ে আপত্তি জানিয়েছে বিরোধীরা। এমতাবস্থায় সেন্টারল ভিস্তাকে প্রকল্পে ‘অত্যাবশ্যক’ ও ‘অপরিহার্য’ আখ্যা দিল দিল্লি হাইকোর্ট।

চালু থাকবে নির্মাণ কাজ, সেন্ট্রাল ভিস্তাকে অত্যাবশ্যক আখ্যা দিল্লি হাইকোর্টের
Releated Posts
সরকারি হাসপাতালের ওষুধ সরবরাহ খতিয়ে দেখতে আচমকা গোপন পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ৪ জুলাই: সরকারি হাসপাতালের ডিসপেন্সারিতে ওষুধ সরবরাহে কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

















