News Flash

  • Home
  • Uncategorized
  • চালু থাকবে নির্মাণ কাজ, সেন্ট্রাল ভিস্তাকে অত্যাবশ্যক আখ্যা দিল্লি হাইকোর্টের
Image

চালু থাকবে নির্মাণ কাজ, সেন্ট্রাল ভিস্তাকে অত্যাবশ্যক আখ্যা দিল্লি হাইকোর্টের

নয়াদিল্লি, ৩১ মে (হি.স.): সেন্ট্রাল ভিস্তা প্রকল্পকে ‘অত্যাবশ্যক’ ও ‘অপরিহার্য’ আখ্যা দিল দিল্লি হাইকোর্ট। দিল্লি হাইকোর্ট জানিয়ে দিল, জাতীয় গুরুত্বের এই প্রকল্পের নির্মাণ কাজ বন্ধ করা হবে না। পাশাপাশি উদ্দেশ্যপ্রণোদিত আবেদনের জন্য আবেদনকারীকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে দিল্লি হাইকোর্ট। বিচারপতি ডিএন প্যাটেল এবং জ্যোতি সিংয়ের বেঞ্চ গত ১৭ মে এই মামলার শুনানি শেষ করে। সেই প্রেক্ষিতে সোমবার রায়দান করল দিল্লি হাইকোর্ট। সেন্ট্রাল ভিস্তার কাজে স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিল্লি হাইকোর্ট এদিন জানিয়েছে, সেন্ট্রাল ভিস্তা অত্যাবশ্যক প্রকল্প। তাই কাজ চালু থাকবে। হাইকোর্টের তরফে বলা হয়, এই আর্জির  নেপথ্যে স্বার্থ জড়িত রয়েছে। তাই আবেদনকারীদের ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে কেন্দ্রীয় এই প্রকল্প স্থগিত করার আবেদন জানানো হয় সুপ্রিম কোর্টেও। সুপ্রিমকোর্ট অবশ্য আবেদনকারীদের পরামর্শ দেয়, যাতে এই মামলাটি দিল্লি হাইকোর্টে করা হয়। প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতেও জোরকদমে চলছে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ। তা নিয়ে আপত্তি জানিয়েছে বিরোধীরা। এমতাবস্থায় সেন্টারল ভিস্তাকে প্রকল্পে  ‘অত্যাবশ্যক’ ও ‘অপরিহার্য’ আখ্যা দিল দিল্লি হাইকোর্ট।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top