News Flash

  • Home
  • খেলা
  • ভোপালে পেট্রোলের দাম ১০২.৩৪ টাকা, দুই জ্বালানি তেল আরও মহার্ঘ্য
Image

ভোপালে পেট্রোলের দাম ১০২.৩৪ টাকা, দুই জ্বালানি তেল আরও মহার্ঘ্য

নয়াদিল্লি, ৩১ মে (হি.স.): দু’মাসেরও কম সময়ে এই নিয়ে ১৬ বার, আরও মহার্ঘ্য হল পেট্রোল ও ডিজেল। সোমবার দিল্লি, মুম্বই, ভোপাল, কলকাতা-সহ দেশের সর্বত্রই বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। উদ্বেগ বাড়িয়ে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ১০২.৩৪ টাকায় পৌঁছেছে পেট্রোলের দাম, মুম্বইয়ে ১০০.৪৭ টাকা ছাড়িয়েছে লিটার প্রতি পেট্রোলের দাম। এভাবে পেট্রোলের দাম বাড়তে থাকলে দিল্লি ও কলকাতাতেও সেঞ্চুরি হাঁকাবে পেট্রোল।
কলকাতায় লিটার প্রতি পেট্রোলের বর্ধিত দাম ৯৪.২৫ টাকা এবং ডিজেলের নতুন দাম ৮৮ টাকা| রাজধানী দিল্লিতে পেট্রোলের বর্ধিত দাম ৯৪.২৩ টাকা এবং ডিজেলের দাম ৮৫.১৫ টাকা। সেঞ্চুরি তো আগেই হাঁকিয়েছে, মুম্বইয়ে সোমবার পেট্রোলের দাম পৌঁছেছে ১০০.৪৭ টাকায় এবং ডিজেলের দাম ৯২.৪৫ টাকা। ভোপালে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে ১০২.৩৪ টাকা প্রতি লিটার এবং ৯৩.৩৭ টাকা প্রতি লিটার। কোনও দিন বাড়ছে, কোনও দিন আবার অপরিবর্তিত থাকছে, কিন্তু পেট্রোল ও ডিজেলের দাম কমার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। ফলে রোজই চিন্তা বাড়ছে সাধারণ মানুষের।  

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top