News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কোভিড সম্পর্কিত আরও কিছু নির্দেশিকা জারি করলেন মুখ্যসচিব
Image

কোভিড সম্পর্কিত আরও কিছু নির্দেশিকা জারি করলেন মুখ্যসচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ কোভিড-১৯ সম্পর্কিত ২৫ মে, ২০২১ তারিখে জারি করা আদেশের পরিপ্রেক্ষিতে মুখ্যসচিব মনোজ কুমার শনিবার বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে আরও কিছু নির্দেশিকা জারি করেছেন৷


আদেশে বলা হয়েছে- কোভিড উপযোগী নিয়মকানুন মেনে চলে এম জি এন আর ই পি এস-এর কাজ চলবে৷ মাস্ক পরিধান করে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ক’ষি/মৎস্য/উদ্যানচাষ/বন/প্রাণী পালন ও রাবার ট্যাপিং সম্পর্কিত কাজ গ্রামীণ এলাকায় চলবে৷কার্ফু চলাকালীন সময়ে দুগ্দ পরিবহণকারী যানবাহন চলতে পারবে৷ অন্যান্য পণ্য পরিবহণকারী যানবাহনের ক্ষেত্রে ইতিমধ্যেই ছাড় দেওয়া হয়েছে৷


প্লাম্বিং-এর কাজ, ইলেক্টিশিয়ান, মোটর মেকানিক ও গৃহস্থলী সর’াম মেরামতের যাবতীয় স্পেয়ার পার্টস বিক্রয়কারী দোকান দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে৷দিনের কার্ফুর আওতার বাইরে থাকবে নির্মাণ ও প্রোজেক্ট-এর কাজ৷শিল্প/কোম্পানীতে কর্মরত কর্মীরা পরিচয়পত্র দেখিয়ে দুপুর ১২টার পরও চলাচল করতে পারবেন৷ ২৫ মে, ২০২১-এর আদেশে যেসব জরুরী পরিষেবা দিন ও রাতের কার্ফুর আওতার বাইরে রাখা হয়েছে সেগুলি অপরিবর্তিত থাকবে৷ তথ্য ও সংস্ক’তি দপ্তর এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ক্ষেত্রীয় কার্যালয়গুলিও জরুরী পরিষেবার আওতায় আসবে৷ তাছাড়াও দপ্তরের সচিব/জেলাশাসকগণ প্রয়োজন অনুসারে জরুরী পরিষেবা ঘোষণা করতে পারবেন৷

Releated Posts

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top