News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৮৫৪ জন, মৃত্যু আরও ছয়জনের
Image

রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৮৫৪ জন, মৃত্যু আরও ছয়জনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৮৫৪ জন৷ এছাড়া মৃত্যু হয়েছে আরও ছয়জনের৷ রবিবার বিকেল পর্যন্ত প্রাপ্ত সূত্রে খবর৷ গত ২৪ ঘন্টা নতুন করে সংক্রমিত হয়েছে ৮৫৪ জন৷


এদিন, নমুনা পরীক্ষা হয় ১৩,৩৭১ জনের৷ মৃত্যু হয় ৬ জনের৷ পশ্চিম জেলায় সংক্রমনের সংখ্যা ৩৮৬ জন, গোমতী জেলায় ৫৪ জন, সিপাহীজলা জেলায় ৫৩ জন, খোয়াই জেলায় ৩৭ জন, উত্তর জেলায় ৬৯ জন, ঊনকোটি জেলায় ১০৮ জন, ধলাই জেলায় ৫৯ জন এবং দক্ষিণ জেলায় ৮৮ জন৷ সর্বমোট আজকের দিন পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা ৬১৬৩ জন৷ পজিটিভিটি হার ৬.৩৯ শতাংশ৷


এদিকে, রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আজ থেকে পুরো নিগমে শুরু হলো প্রত্যেক বাড়ি বাড়ি টেস্ট৷ প্রত্যেক বাড়ি থেকে যেকোনো একজনকে টেস্ট করাতে হবে বাধ্যতামূলক৷ যদি কোন বাড়ির কাউকে পজিটিভ পাওয়া যায় তাহলে পুরো বাড়ির সবাইকে টেস্ট করাতে হবে বললেন সদর মহকুমা শাসক অসীম সাহা৷
আজ তার শুভ সূচনা হল পুরি নিগম এলাকার ২৬,২৭, ২৮ নং ওয়ার্ডে৷ প্রত্যেকদিন প্রত্যেক ওয়ার্ডকে লক্ষ রেখে এই কর্মসূচির শুরু হয়েছে৷ এদিন সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩ প্রতাপগড় বিধানসভার বিধায়ক তথা বিধানসভার অধক্ষ্য রেবতী মোহন দাস৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top