News Flash

Image

লকডাউনের মেয়াদ ৭ জুন পর্যন্ত বাড়ল হরিয়ানায়

চণ্ডীগড়, ৩০ মে (হি.স.) : দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা কম হলেও এক্ষুনি হাল ছাড়তে নারাজ কোন রাজ্যই। বিভিন্ন রাজ্য প্রশাসন সংক্রমণ ঠেকাতে নিজ নিজ রণনীতি গ্রহণ করেছেন। কোন রাজ্যে লকডাউন ও নৈশকালীন কারফিউ জারি করা হয়েছে।  আবার কোন কোন রাজ্যে লকডাউন বা নৈশকালীন কার্ফু কিছুটা শিথিল করা হয়েছে। এমত অবস্থায় করোনার সংক্রমণ কিছুটা বেড়ে যাওয়ায় হরিয়ানা রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৭ জুন পর্যন্ত রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়ানোর হয়েছে।


রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টার জানিয়েছেন, করোনা সংক্রমণকে ঠেকাতে রাজ্যে ৭ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হল। এর পাশাপাশি রাজ্য প্রশাসনের জানিয়েছে, প্রতিদিন সকাল সাতটা থেকে বিকেল তিনটে পর্যন্ত সমস্ত ধরনের দোকান খোলা থাকবে। পাশাপাশি ১৫ জুন পর্যন্ত রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার ঘোষণা আগেই করা হয়েছিল। পাশাপাশি বহাল থাকবে নৈশকালীন কার্ফুও।

Releated Posts

ভারত ছাড়ো দিবসে স্বাধীনতা সংগ্রামী ও শহিদদের শ্রদ্ধা, স্মৃতিসৌধ পরিষ্কার করলেন বাঁসুরি স্বরাজ-সহ বিজেপি নেতারা

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী উদযাপনের অংশ হিসেবে রবিবার দিল্লির বিভিন্ন প্রান্তে স্বাধীনতা…

ByByNews Desk Aug 9, 2026

পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বাংলায় বিক্ষোভের মুখে মমতা

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় পুলিশ হেফাজতে এক তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যুর অভিযোগের পর তাঁর…

ByByNews Desk Aug 9, 2026

‘ভুলের আত্মসমীক্ষা করুন’, ছাত্র আন্দোলন নিয়ে ধর্মেন্দ্র প্রধানের মন্তব্যে বিরোধীদের তোপ

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): এনইইটি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় ‘জেন জি’-র সদস্যদের বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল…

ByByNews Desk Aug 9, 2026

‘দ্বিচারিতা করে যুবসমাজকে বিভ্রান্ত করছেন রাহুল’, প্রয়াগরাজের কর্মসূচি নিয়ে এনডিএ-র তোপ

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচি নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top