News Flash

Image

রাজ্যের পৃথক জায়গায় দু’জনের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ সাতসকালে সোনামুড়া মহকুমার মেলাঘর মোটর স্ট্যােন্ডে এক দোকান থেকে উদ্বার হল এক মৃত ব্যক্তির লাশ৷ নাম রতি মোহনদাস (৩০)৷ জানা যায় ,মেলাঘর মোটর স্ট্যান্ডে দুলাল মিয়ার দোকান বিটের একটি পরিত্যক্ত দোকান থেকে মেলাঘর থানার পুলিশ উদ্ধার করে এই মৃত ব্যক্তিকে৷জানা য়ায়, উনার বাড়ি মেলাঘরের কেমতলী বৈদ্যমুড়ায়৷ যদিও মৃত ব্যক্তির বাড়ি মেলাঘর কেমতলী বৈদ্যমুড়ায় তবে তিনি থাকতেন মেলাঘর মোটর স্ট্যান্ড এবং মোটর স্ট্যান্ডের আশপাশে৷ তিনি ছিলেন দিনমজুর৷যখন যে কাজ পেতেন তখন সেখানে সেই কাজ করতেন৷ নির্দিষ্ট কোনো কাজ ছিল না রতি মোহন দাসের৷


জানা যায় মৃত ব্যক্তি রতি মোহন দাস এর স্ত্রী এবং ছেলে থাকলেও পরিবারের সঙ্গে যোগাযোগ নেই দীর্ঘ ১৫ বছর যাবত৷এমনটাই বললেন রতি মোহন দাস এর স্ত্রী মঞ্জু দাস৷অন্যদিকে প্রত্যক্ষদর্শী একজন বলেন, গত কয়েকদিন মেলাঘরের হোটেলগুলি করোণা কারফিউ এর কারনে বন্ধ থাকার ফলে গত দুই তিন দিন ধরে নাকি ভাত খায়নি৷ তবে মৃত ব্যক্তি রতি মোহন দাস অতিরিক্ত নেশা করতেন৷৷ অতিরিক্ত নেশার ফলে স্ট্রোক করে মারা গেছে এমনটাই দাবি করেন স্থানীয়রা৷ শেষ পর্যন্ত মেলাঘর থানার পুলিশ মৃত ব্যক্তি মেলাঘর হাসপাতালের মর্গে নিয়ে যায়৷এখন দেখার বিষয় ময়নাতদন্তের পর কি বেরিয়ে আসে৷


শনিবার সাত সকালে এক অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ ঘটনাস্থলে ছুটে যান বীরগঞ্জ থানার পুলিশ আধিকারিক সহ থানার ওসি৷ ঘটনাটি ঘটে অমরপুর মোটর স্ট্যান্ড এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে৷ এলাকাবাসীর অভিমত ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিল৷ বেশ কয়েকদিন ধরে গোটা অমরপুর রাস্তায় দেখা গিয়েছিল মৃত মহিলাকে৷ মহিলার পরিচয় জানা সম্ভব হয়নি৷ শনিবার সকালে এই মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে৷ পরে বীরগঞ্জ থানার পুলিশ মৃত মহিলাকে উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়৷ মহিলার শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ণ না থাকায় ধারণা করা হচ্ছে পেটের ক্ষিধা বা করোণা আক্রান্ত হয়ে মারা যেতে পারে এমনটাই ধারণা করছেন সংশ্লিষ্ট মহল৷

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top