News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইয়াস মোকাবিলায় কলকাতার বহুতল গুলিতে চলছে প্রস্তুতি
Image

ইয়াস মোকাবিলায় কলকাতার বহুতল গুলিতে চলছে প্রস্তুতি

কলকাতা,২৫ মে ( হি স): গতবছর রাজ্য জুড়ে আছড়ে পরেছিল ঘূর্ণিঝড় আমফান । আমফানের স্মৃতি যেতে না যেতেই আতঙ্ক দিচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস । আগামীকাল ভোরে আছড়ে পড়তে পারে ইয়াস । ইয়াস মোকাবিলায় আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন । মঙ্গলবার ইয়াসের ক্ষয়ক্ষতি রুখতে কলকাতার বহুতল গুলিতে চলছে প্রস্তুতি ।
আজ মঙ্গলবারই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ঘূর্ণিঝড় ইয়াস । এদিন থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উঃ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা । ইতিমধ্যেই শহরের বিক্ষিপ্ত এলাকায় শুরু হয়েছে বৃষ্টিপাত । বুধবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ২৬মে উত্তর ওডিশা ও পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে বইবে ইয়াস । গতবছর ঘূর্ণিঝড় আমফানের জেরে চরম ক্ষয়ক্ষতি হয়েছিল শহরজুড়ে । তাই সেই অভিজ্ঞতা থেকে এবার আগেভাগেই তৎপর শহরবাসী । ইয়াস মোকাবিলায় কলকাতার বহুতল গুলিতে চলছে প্রস্তুতি । সাউথ সিটির কাছে এক বহুতল যেখানে রয়েছে ৫টি টাওয়ার । বাসিন্দার সংখ্যা প্রায় ৪ হাজার । তাই সেখানে ইয়াস আসার আগে প্রতিটি টাওয়ারের লিফটগুলিকে একেবারে উপরে পাঠিয়ে বন্ধ করে দেওয়া হবে । এমনকি ঘূর্ণিঝড়ের জেরে ক্ষয়ক্ষতি আটকাতে আবাসনের গাছগুলিকে বেঁধে রাখা হচ্ছে । কেটে ফেলা হচ্ছে গাছের ডাল । এমনকি সমস্ত তথ্য জানানো হচ্ছে বাসিন্দাদের আবাসনের পোর্টালের মাধ্যমে ।

Releated Posts

সিঙ্গাপুরে ভারতীয় মন্ত্রীদের বৈঠক, কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা

সিঙ্গাপুর, ২০ আগস্ট (আইএএনএস): ভারত ও সিঙ্গাপুরের মধ্যে ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ বা ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের রোডম্যাপ বাস্তবায়নে অগ্রগতি…

ByByNews Desk Aug 20, 2026

চার রাজ্যে নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বড় গতি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা বাতিল নিয়ে সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাবুলাল মারান্ডির, সিবিআই তদন্তের দাবি পুনর্ব্যক্ত

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষা বাতিলের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে একের পর এক পরীক্ষা বাতিলে নতুন করে বিক্ষোভ, সচিবালয় চত্বরে ঢুকে পড়লেন নির্বাচিত প্রার্থীরা

রাঁচি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-এর নিয়োগ পরীক্ষা বাতিলের…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top