News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে দৈনিক সংক্রমণ নামল আড়াই লাখের নীচে, ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা কমে ৩,৭৪১
Image

দেশে দৈনিক সংক্রমণ নামল আড়াই লাখের নীচে, ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা কমে ৩,৭৪১

নয়াদিল্লি, ২৩ মে (হি.স.) : ভারতে গত কয়েকদিন ধরে কমছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার দৈনিক আক্রান্ত নেমেছিল ২ লক্ষ ৫৭ হাজারে। রবিবার তা আরও কিছুটা কমল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪০ হাজার ৮৪২ জন। গত কয়েকদিনে দৈনিক সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যা ৪ হাজারের উপরেই থাকছিল। যদিও গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যাও ৪ হাজারের নীচে নেমেছে। রবিবার দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৭৪১।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২৩ মে, রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৫ লক্ষ ৩০ হাজার ১৩২ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৯৯ হাজার ২৬৬ জনের। দেশে কোভিড সংক্রমণের হার বাড়লেও গত ২৪ ঘণ্টায় এই হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১১.৩৪ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট সংক্রমণের হার ৮.০৭ শতাংশ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top