News Flash

  • Home
  • বিনোদন
  • পাচারকালে বিস্তর পরিমাণ কাঠ বাজেয়াপ্ত
Image

পাচারকালে বিস্তর পরিমাণ কাঠ বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ শুক্রবার বনদপ্তর এর কর্মীরা ধর্মনগরের দীঘলবাক নোয়াপাড়ায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ কাঠ উদ্ধার করেছেন৷ তবে কাঠ পাচারকারীকে আটক করতে সক্ষম হয়নি বনদপ্তরের কর্মীরা৷


অবশেষে অবৈধ কাঠের মজুত ভান্ডারে অভিযান বনদপ্তরের৷ ঘটনা ধর্মনগরের দীঘলবাগ এবং নয়াপাড়ার মধ্যবর্তী স্থান পুরপরিষদের ৩নং ওয়ার্ডে৷ সেখানকার নরজুল হকের বাড়িতে হানা দিয়ে উত্তর ত্রিপুরা জেলার বন দপ্তরের আধিকারিকরা আনুমানিক লক্ষাধিক টাকা বাজার মুল্যের সেগুন কাঠ উদ্ধার করেছেন৷তবে বাড়ির মালিক নরজুল হককে আটক করতে
সক্ষম হয়নি৷এলাকা সুত্রে খবর নরজুল দীর্ঘ দিন ধরেই অবৈধ কাঠের ব্যবসার সাথে জড়িত৷নরজুল হক বাড়িতেই অবৈধ কাঠ মজুত করে কাঠ পাচার বাণিজ্য চালাতো৷

অবশেষে শুক্রবার বনদপ্তরের কর্মীরা নরজুল হকের বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর অবৈধ কাঠ উদ্ধার করেন৷ তবে নরজুল হককে আটক করতে না পারায় বনদপ্তরের এই অভিযান নিয়েও সংশ্লিষ্ট এলাকায় গুঞ্জন চলেছে৷ একাংশ আধিকারিকদের ম্যানেজ না করে শহরের উপর এইভাবে অবৈধ কাঠ মজুত করে রেখে ব্যবসা চালিয়ে যাওয়া কোন ভাবেই সম্ভব না, এমনটাই বলছেন এলাকার লোজনেরা৷আটককৃত অবৈধ সেগুন কাঠ গুলি উত্তর জেলা বনদপ্তরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ ইতিমধ্যেই নরজুলকে এই মামলা থেকে বাচাতে ২ -১ জন তথাকথিত সমাজ সেবি আধাজল খেয়ে ময়দানে নেমেছেন বলে খবর৷ অবৈধভাবে বনজ সম্পদ ধবংস করে কার্ড পাচারে যুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top