News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরার কাঠাল গেল লন্ডন-এ
Image

ত্রিপুরার কাঠাল গেল লন্ডন-এ

আগরতলা, ২০ মে (হি. স.) : আনারস এবং লেবু-র পর এবার ইংরেজ-দের দরবারে হাজির হবে ত্রিপুরা-র রসালো ফল কাঠাল। আজ আগরতলা থেকে ৩৫০টি কাঠাল ইংলন্ড-র উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। ট্রেন-এ প্রথমে গুয়াহাটি এবং সেখান থেকে দিল্লি, তারপর বিমানযোগে ইংলন্ড যাবে ত্রিপুরার কাঠাল।

এ-বিষয়ে উদ্যানপালন দফতরের অধিকর্তা ড. ফনী ভূষণ জমাতিয়া বলেন, আজ ট্রেন-এ ৩৫০টি কাঠাল গুয়াহাটি পাঠানো হয়েছে। সেখান থেকে আগামীকাল দিল্লি যাবে এবং সেখান থেকে ব্রিটেনের উদ্দেশ্যে পারি দেবে ত্রিপুরার সুস্বাদু কাঠাল। তাঁর কথায়, প্রতিটি কাঠাল ওজন ৩-৪ কেজি হবে। কৃষক-রা কাঠাল প্রতি ৩০ টাকা করে পেয়েছেন।

তিনি বলেন, ত্রিপুরার কাঠাল বিদেশে রপ্তানি-র প্রস্তাব এসেছিল। সে মোতাবেক গুয়াহাটি একটি আমদানি-রপ্তানিকারক সংস্থা ত্রিপুরা থেকে কাঠাল সদুর ব্রিটেনে পাঠানোর ব্যবস্থা করেছে। এ-বিষয়ে আজ কৃষি মন্ত্রী প্রণজিত সিংহ রায় বলেন, এখন লন্ডনবাসী-ও ত্রিপুরার কাঠালের স্বাদ উপভোগ করবেন। আজ ত্রিপুরা থেকে কাঠাল লন্ডন-র উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ইতিপূর্বে ত্রিপুরার আনারস এবং লেবু দেশের বিভিন্ন প্রান্তের সাথে বিদেশেও রপ্তানি হয়েছে। এখন, ওই দুইটি ফলের চাহিদা ভীষণ বেড়েছে। ২০১৯ সালে ত্রিপুরা থেকে আনারস দুবাই এবং মধ্য-প্রাচ্যের দেশগুলি-তে সফলতার সাথে রপ্তানি করা হয়েছে। এখন ত্রিপুরার কাঠাল-ও যথেষ্ট সুনাম অর্জন করবে বলে আশা করা যাচ্ছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top