News Flash

  • Home
  • Uncategorized
  • পাবিয়াছড়ায় শ্বশুরের দায়ের কোপে গুরুতর আহত জামাতা
Image

পাবিয়াছড়ায় শ্বশুরের দায়ের কোপে গুরুতর আহত জামাতা

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৮ মে৷৷ শশুরের ধারালো দায়ের কোপে রক্তাক্ত ঘর জামাই৷ ঘটনা কদমতলা থানাধীন রানীবাড়ী গ্রাম পঞ্চায়েতের ৩নং ওয়ার্ড এলাকায়৷আহত জামাতা হাসপাতালে চিকিৎসাধীন৷পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷


ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাত্রি বেলা উত্তর জেলার কদমতলা থানাধীন পিয়ারীছড়া ৩নং ওয়ার্ডের মানুষ হঠাৎ করে দেখতে পায় রাস্তার পাশে এক ব্যক্তি রক্তলুপ্ত অবস্থায় পড়ে রয়েছে৷সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কদমতলা থানা এবং প্রেমতলা দমকল বাহিনীকে৷ প্রেমতলা দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল থেকে রক্তলুপ্ত অবস্থায় ঐ ব্যক্তিকে উদ্ধার করে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে৷জানা গেছে আহত ব্যক্তির নাম কৃশান উরাং(২৮) পিতা গরীব উরাং৷বাড়ি পিয়ারীছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়৷২০০৩ সালে কৃশান উরাং একই গ্রাম পঞ্চায়েত এলাকার সমর উরাং এর মেয়ে উত্তরা উরাং এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়৷


আর বিয়ের পর থেকে কৃশান ঘর জামাই হিসাবে শ্বশুর বাড়িতে উঠে৷গুরুতরভাবে আহত জামাতা কৃশান উরাং এর অভিযোগ মূলে জানা গেছে,শশুর সময় উরাং ধারালো দা দিয়ে তার উপর প্রাণঘাতী হামলা চালিয়ে রক্তাক্ত করেছে৷এর পূর্বেও তার উপর শারীরিক অত্যাচার চালাত দুর্বৃত্ত শশুর৷মূলত ঘর জামাই থাকার অপরাধে প্রায়ই শ্বশুরবাড়ি অত্যাচার সহ্য করতে হতো কৃশানকে৷ যে অত্যাচারের গণ্ডি গতকাল ছাড়িয়ে গেছে৷ তবে বর্তমানে গুরুতরভাবে আহত জামাতা কৃশান উরাং পুলিশ প্রশাসনের নিকট ন্যায় বিচারের আর্জি জানিয়েছে৷ এদিকে গুরুতরভাবে আহত কৃশান বর্তমানে কদমতলা সামাজিক হাসপাতালে চিকিৎসাধীন৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top