News Flash

Image

সুভাষনগরে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ সুভাষ নগরের সাধু টিলায় এক গৃহবধূকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতি চলাকালীন সময়েও গৃহবধূ নির্যাতন ও হত্যার ঘটনা কমেনি৷


এটি রীতিমতো সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে৷ রাজধানী আগরতলাাা শহর লাগোয়া সুভাষ নগর সাধুটিলা এলাকায় এক গৃহবধূকে মারধোর করে গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে৷ঘটনার বিবরণে জানা যায় সুভাষ নগর এলাকার বাসিন্দা সাগর দাস এর সঙ্গে ভালোবেসে বিয়ে হয় টুম্পা দাস নামে ওই গৃহবধূর৷ গৃহবধূর মা অভিযোগ করেন তার মেয়েকে শনিবার বেধড়ক মারধর করে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন৷


শুধু তাই নয়, গায়ে আগুন ধরিয়ে দেয়৷এর ফলে গুরুতর আহত হন ওই গৃহবধূ৷ জিবি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসার পর সোমবার গভীর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই গৃহবধূ৷ স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে পূর্ব মহিলা থানায় মামলা দায়ের করা হয়েছে৷অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ এখনো পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top