নয়াদিল্লি, ১৭ মে (হি.স.): হায়দরাবাদের রেড্ডিজ ল্যাবরেটরিজের সঙ্গে যৌথ উদ্যোগে ২-ডিজি কোভিড ওষুধ তৈরি করেছে ডিআরডিও-র পরীক্ষাগার নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্স (ইনমাস)। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে, হাসপাতালে ভর্তি রোগীদের দ্রুত সুস্থ করে তুলতে সাহায্য করে এই ওষুধ। উপসর্গ কমাতেও সাহায্য করে এটি। সোমবার এই কোভিড ওষুধ আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসার পর কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “ডিআরডিও এবং ডিআরএল দ্বারা তৈরি করা ২-ডিঅক্সি-ডি-গ্লুকোজ (২-ডিজি) ওষুধ কোভিডে কার্যকর প্রমাণিত হবে। এটা আমাদের দেশের বৈজ্ঞানিক শক্তির বড় উদাহরণ। এ জন্য আমি ডিআরডিও এবং এই ওষুধের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানাচ্ছি।”
প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, “এই ওষুধের সম্পর্কে আমি বলতে চাই, এই ওষুধ আশা ও উচ্চাশার নতুন আলো। তবে এখনই আমাদের নিশ্চিত হওয়ার দরকার নেই, দরকার ক্লান্ত হওয়ারও। অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদের এগিয়ে যেতে হবে।” রাজনাথ সিং এদিন বলেছেন, “অক্সিজেন সরবরাহের বিষয় হোক, ওষুধের বিষয় হোক অথবা আইসিইউ বেডের বিষয় হোক, আমরা সর্বদা সামগ্রিক পরিস্থিতি গুরুত্ব সহকারে দেখেছি। সম্মিলিত প্রচেষ্টায় ভালো ফল পেয়েছি আমরা।”
প্রসঙ্গত, কোভিডের চিকিৎসায় ব্যবহারের জন্য ২-ডিঅক্সি-ডি-গ্লুকোজ (২-ডিজি) তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। সোমবার তা আনুষ্ঠানিক ভাবে সামনে আনলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। এদিন ডিআরডিও-র তৈরি কোভিডের ওষুধ ২-ডিজি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের হাতে তুলে দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এরপর হর্ষ বর্ধন সেই ওষুধ তুলে দেন দিল্লি এইমস-এর ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়ার হাতে

২-ডিজি কোভিড ওষুধ ভারতের বৈজ্ঞানিক শক্তির বড় উদাহরণ : রাজনাথ সিং
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















