News Flash

  • Home
  • Uncategorized
  • ২-ডিজি কোভিড ওষুধ ভারতের বৈজ্ঞানিক শক্তির বড় উদাহরণ : রাজনাথ সিং
Image

২-ডিজি কোভিড ওষুধ ভারতের বৈজ্ঞানিক শক্তির বড় উদাহরণ : রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৭ মে (হি.স.): হায়দরাবাদের রেড্ডিজ ল্যাবরেটরিজের সঙ্গে যৌথ উদ্যোগে ২-ডিজি কোভিড ওষুধ তৈরি করেছে ডিআরডিও-র পরীক্ষাগার নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্স (ইনমাস)। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে, হাসপাতালে ভর্তি রোগীদের দ্রুত সুস্থ করে তুলতে সাহায্য করে এই ওষুধ। উপসর্গ কমাতেও সাহায্য করে এটি। সোমবার এই কোভিড ওষুধ আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসার পর কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “ডিআরডিও এবং ডিআরএল দ্বারা তৈরি করা ২-ডিঅক্সি-ডি-গ্লুকোজ (২-ডিজি) ওষুধ কোভিডে কার্যকর প্রমাণিত হবে। এটা আমাদের দেশের বৈজ্ঞানিক শক্তির বড় উদাহরণ। এ জন্য আমি ডিআরডিও এবং এই ওষুধের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানাচ্ছি।”
প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, “এই ওষুধের সম্পর্কে আমি বলতে চাই, এই ওষুধ আশা ও উচ্চাশার নতুন আলো। তবে এখনই আমাদের নিশ্চিত হওয়ার দরকার নেই, দরকার ক্লান্ত হওয়ারও। অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদের এগিয়ে যেতে হবে।” রাজনাথ সিং এদিন বলেছেন, “অক্সিজেন সরবরাহের বিষয় হোক, ওষুধের বিষয় হোক অথবা আইসিইউ বেডের বিষয় হোক, আমরা সর্বদা সামগ্রিক পরিস্থিতি গুরুত্ব সহকারে দেখেছি। সম্মিলিত প্রচেষ্টায় ভালো ফল পেয়েছি আমরা।”
প্রসঙ্গত,  কোভিডের চিকিৎসায় ব্যবহারের জন্য ২-ডিঅক্সি-ডি-গ্লুকোজ (২-ডিজি) তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। সোমবার তা আনুষ্ঠানিক ভাবে সামনে আনলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। এদিন ডিআরডিও-র তৈরি কোভিডের ওষুধ ২-ডিজি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের হাতে তুলে দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এরপর হর্ষ বর্ধন সেই ওষুধ তুলে দেন দিল্লি এইমস-এর ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়ার হাতে

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top