News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় লরি আটকে গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
Image

তেলিয়ামুড়ায় লরি আটকে গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৬ মে৷৷ রবিবার সাতসকালে ভেহিকেল চেকিং করার সময় উদ্ধার ৪৭৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ লক্ষাধিক টাকা৷
ঘটনার বিবরণে জানা যায়, প্রত্যেক দিনের মতো রবিবার সকালেও তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিট এ.এস.আই বিজয় দাসের নেতৃত্বে হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে ভেহিকেল চেকিং-এ বসে ট্রাফিক পুলিশ৷ ভিকেলস চেকিং করার সময় ছয় চাকার লরির কাগজপত্র খতিয়ে দেখার সময় সন্দেহবশত গাড়িটি চেকিং করে৷ গাড়িটিতে সিমেন্টের খালি বস্তা ভর্তি করে গাড়ির ঠিক মাঝামাঝি জায়গায় বস্তার তলায় করে ৪৭৬ কেজি শুকনো গাঁজা বহিঃরাজ্য পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল৷ তখন তেলিয়ামুড়া ট্রাফিক এ এস আই বিজয় দাস সহ অন্যান্য ট্রাফিক পুলিশ গাড়িটিকে আটক করে৷


খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ট্রাফিক ডিএসপি বিক্রমজীৎ শুক্ল দাস, মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া, তেলিয়ামুড়া থানার ওসি নাড়ু গোপাল দেব সহ বিশাল টি.এস.আর এবং পুলিশ বাহিনী৷ পুলিশ গাড়িতে থাকা তিনজনকে আটক করেছে৷ এই তিনজন হলো- (১)রাম বিনয় শর্মা বাড়ি-আজমগর, উওর প্রদেশ(২)সন্তোষ কুমারৃ সুলতান পুর, উওর প্রদেশ(৩)কপিল কুমারৃ হরিমনি জেলা, বিহার৷ এদের তিনজনকে পুলিশ আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে৷
পুলিশ এদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে আগরতলা বাইপাস স্থিত জ্রুট প্রাইভেট লিমিটেড নামক একটি বেসরকারি সংস্থা থেকে সিমেন্টের খালি বস্তা এবং গাঁজা নিয়ে কলকাতার হাওড়ার উদ্দেশ্যে গাড়িটি যাচ্ছিল৷ এমনটাই জানিয়েছেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া৷ তিনি আরোও বলেন, তদন্তক্রমে বেসরকারি এই সংস্থাটির বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top