News Flash

Image

ঢাকায় পৌঁছল শ্রীলঙ্কা ক্রিকেট দল

ঢাকা, ১৬ মে(হি.স.) : রবিবার সকালে ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দরে পা রাখলেন শ্রীলঙ্কার ক্রিকেটারা। এদিন সকাল ৮টা ১৫ মিনিটে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দলবল নিয়ে ঢাকা বিমানবন্দরে পা রেখেছেন কুশল পেরেরা। বিমানবন্দরে কোনো সময় ব্যয় না করে নির্ধারিত বাসে চড়ে সরাসরি চলে গেছেন হোটেল সোনারগাঁওয়ে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ক্রিকেট সংশ্লিষ্টদের বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হয়। শ্রীলংকা ক্রিকেট দল তাদের বিমান আধাঘণ্টা আগেই পৌঁছে যায়। বায়ো বাবল সুরক্ষায় তারা সরাসরি হোটেল সোনারগাঁওয়ে পৌঁছে গেছেন।
আগামী ২৩ মে থেকে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচ। পরের দুটি ম্যাচ ২৫ ও ২৮ মে। তিনটি ম্যাচই হবে দিবারাত্রির এবং মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top