News Flash

Image

ঝড়ে লন্ডভন্ড গন্ডাছড়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ শনিবার দুপুরে কালবৈশাখীর ঝড় আছড়ে পড়ে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার বিস্তীর্ণ অঞ্চলে৷ কালবৈশাখীর ঝড়ে ঘরবাড়ি ভূপাতিত হয়েছে, বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে৷


কুড়ি মিনিটের কাল বৈশাখীর ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত গন্ডাছড়া৷ শনিবার দুপুর আড়াইটা নাগাদ কাল বৈশাখীর তান্ডাবে গন্ডাছড়া মহকুমা এলাকায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়৷ বিশেষ করে গন্ডাছড়া শহর সংলগ্ণ নারায়নপুর এলাকায় বৈদ্যুতিক খুটির উপর গাছ ভেঙ্গে পড়ে বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে৷ তাতে গন্ডাছড়া-রইস্যাবাড়ি রাস্তায় যান চলাচলও বিপর্যস্ত হয়ে পড়ে৷ এছাড়া ঘূর্ণিঝড়ের তান্ডবে বেশ কিছু এলাকায় বাড়ি ঘরেরও ব্যপক ক্ষতি হয়৷ তবে প্রাণহানীর কোন খবর নেই৷ প্রশাসনের তরফ থেকে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু হয়ে গেছে৷ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রশাসনের তরফ থেকে আপদকালীন আর্থিক সাহায্য প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে৷

Releated Posts

নভেম্বরের শেষ সপ্তাহে ত্রিপুরার ২১ পুর সংস্থার নির্বাচন, ৯ ডিসেম্বরের মধ্যে শেষ হবে পুরো প্রক্রিয়া

আগরতলা, ৮ অক্টোবর: ত্রিপুরার ২১টি নগর সংস্থার নির্বাচন আগামী নভেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে…

ByByTaniya Chakraborty Oct 8, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রদেশ কংগ্রেসের কালো দিবস পালন, বিক্ষোভ মিছিল

আগরতলা, ৮ অক্টোবর: ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার ‘কালো দিবস’ পালন…

ByByReshmi Debnath Oct 8, 2026

প্রখ্যাত অভিনেতা নানা পাটেকরের প্রয়াণে গভীর শোক মুখ্যমন্ত্রী সহ বিশিষ্টজনদের

আগরতলা, ৮ অক্টোবর: প্রখ্যাত অভিনেতা নানা পাটেকরের আকস্মিক প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByTaniya Chakraborty Oct 8, 2026

৭৫-এ থামল নানা পাটেকরের পথচলা, গোয়ায় প্রয়াত বর্ষীয়ান অভিনেতা

মুম্বই, ৮ অক্টোবর: প্রয়াত হলেন প্রবীণ অভিনেতা নানা পাটেকর। বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার ভোরে গোয়ার ডোনা পাওলায়…

ByBySandeep Biswas Oct 8, 2026
Scroll to Top