News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের ভূমিকম্প অসমে, মৃদু ঝাঁকুনি রাজ্যের বিস্তীর্ণ এলাকায়, উত্তরপূর্বে এমন ছোটোখাটো কম্পন হবে, বলেছেন ভূবিজ্ঞানী
Image

ফের ভূমিকম্প অসমে, মৃদু ঝাঁকুনি রাজ্যের বিস্তীর্ণ এলাকায়, উত্তরপূর্বে এমন ছোটোখাটো কম্পন হবে, বলেছেন ভূবিজ্ঞানী

গুয়াহাটি, ১৫ মে (হি.স.) : ফের ভূমিকম্পে কেঁপে ওঠেছে অসমের বিস্তার্ণ অঞ্চল। শনিবার সকাল ৮টা ৩৩ মিনিট ৫৫ সেকেন্ডে অনুভূত হয় কম্পন। কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৩.৯। আজকের ভূমিকম্পেরও অভিকেন্দ্ৰ ছিল শোণিতপুর জেলা। ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল শোণিতপুর জেলা সদর তেজপুর থেকে প্রায় ৪১ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে ভূগৰ্ভের ১৬ কিলোমিটার গভীরে ২৬.৭৪ উত্তর অক্ষাংশ এবং ৯২.৩৯ দ্রাঘিমাংশে।

এদিকে ভূমিকম্পে পার্শ্ববর্তী নগাঁও, মরিগাঁও, কারবি আংলং, হোজাইয়ের পশাপাশি গুয়াহাটি কেঁপে উঠেছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ২ মে মধ্যরাত রাত থেকে পরের দিন সকাল পর্যন্ত পর পর চারবার ভূমিকম্পে কেঁপে ওঠেছিল সমগ্ৰ রাজ্য। সেদিনের ঘটনায় শোণিতপুর জেলা সহ পার্শ্ববর্তী জেলা এবং গুয়াহাটিতে বহু ক্ষয়ক্ষতি হয়েছিল। এর পর বিভিন্ন দিন দফায় দফায় আরও পাঁচবার ভূকম্পে কেঁপে উঠেছিল অসম, সিকিম সহ উত্তরপূর্বের কয়েকটি রাজ্য।

গত প্রায় বছরখানেকের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ক্রমাগত ভূমিকম্প হচ্ছে। অসমের শোণিতপুর জেলা এবং অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুরে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়েছে। ২০১৯-এর ডিসেম্বর থেকে আজ পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ৮৭ বার ভূমিকম্প হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির আধিকারিক আরকে সিং দাবি করেছেন, সিসমিক জোন ৫-এ অবস্থিত হওয়ায় উত্তর-পূর্বাঞ্চলে প্রায়ই ছোটখাটো কম্পন অনুভূত হয়। এতে অস্বাভাবিক এবং আতঙ্কিত হওয়ার তেমন কারণ নেই।

তাঁর কথায়, ভারতীয় প্লেট প্রতি বছর উত্তর-উত্তরপূর্ব দিকে ৫ সেন্টিমিটার করে সরে। এতে ঘর্ষণ হয়। ফলে ভূমিকম্প অনুভূত হচ্ছে। তাঁর দাবি, অরুণাচল প্রদেশের উত্তর দিকে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। সেখানে ভূমিকম্প হচ্ছে। তেমনি মণিপুর ও মিজোরামের পূর্ব দিকে মায়ানমার অঞ্চলে ক্রমাগত ঘর্ষণে ভূমিকম্প হয়। তার প্রভাবে ওই দুই রাজ্যেও ঘন ঘন ভূকম্প অনুভূত হচ্ছে। এ ব্যাপারে সতর্কতাই একমাত্র অবলম্বন বলে পরামর্শ দিয়েছেন তিনি।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top