News Flash

  • Home
  • খেলা
  • লক্ষ্মীনারায়ণ মন্দিরে অক্ষয় তৃতীয়ায় যাত্রা করা হল হালখাতা
Image

লক্ষ্মীনারায়ণ মন্দিরে অক্ষয় তৃতীয়ায় যাত্রা করা হল হালখাতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ অক্ষয় তৃতীয়ার পূন্যলগ্ণে রাজধানী আগরতলা শহরের লক্ষীনারায়ন বাড়ি মন্দিরে হালখাতা যাত্রা করার জন্য ব্যবসায়ীদের সমাগম পরিলক্ষিত হয়৷অক্ষয় তৃতীয়া তিথিতে ব্যবসায়ীরা হালখাতা যাত্রা করে থাকেন৷ অতি রাজধানী আগরতলা শহরের লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরসহ মন্দিরগুলিতে হালখাতা যাত্রা করাতে ব্যবসায়ীরা উপস্থিত হন৷ হালখাতা যাত্রা করিয়ে দেওয়ার জন্য সেখানে সারিবদ্ধ ভাবে বসেন৷

এবছর করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে হালখাতা যাত্রা করাতে মন্দিরে ব্যবসায়ীদের তেমন কোন ভিড় পরিলক্ষিত হয়নি৷ তদুপরি অনেকেই হালখাতা যাত্রা করাতে লক্ষীনারায়ন বাড়ি আসেন৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে এক পুরোহিত জানান, বাংলা নববর্ষের এবং অক্ষয় তৃতীয়া হালখাতা যাত্রা করে থাকেন৷ এবছরও তার ব্যতিক্রম ঘটেনি৷ তবে করোনা সংক্রমণজনিত পরিস্থিতির কারণে এ বছর হালখাতা যাত্রা করাতে উল্লেখযোগ্য সংখ্যায় ব্যবসায়ীরা আসেননি৷ তবে যারাই হালখাতা যাত্রা করাতে এসেছেন তারা সামাজিক দূরত্ব ও মাক্স পরিধান করে মন্দিরে এসেছেন৷ ভয়ঙ্কর কবল থেকে নিজেদের রক্ষা করার তাগিদেই এ ধরনের ব্যবস্থা নিতে হয়েছে৷রাজধানী আগরতলা শহরের অন্যান্য মন্দিরগুলিতে অবশ্য হালখাতা যাত্রা করাতে তেমন কোন ভিড় পরিলক্ষিত হয়নি৷ সরকারি বিধি নিষেধ সাধারণ মানুষ চলার চেষ্টা করছেন৷ সে কারণেই ব্যবসায়ীদের মধ্যেও হালখাতা যাত্রা করার জন্য তেমন উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়নি৷

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top