News Flash

  • Home
  • বিনোদন
  • ঈদের শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর, বাড়িতেই নমাজ পাঠ নকভির
Image

ঈদের শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর, বাড়িতেই নমাজ পাঠ নকভির

নয়াদিল্লি, ১৪ মে (হি.স.): ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শুক্রবার সকালে খুশির ঈদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বার্তা দিয়েছেন, পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির চেতনাকে উজ্জীবিত করার উৎসব হল ঈদ। ঈদের শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, সম্মিলিত প্রচেষ্টায় বৈশ্বিক মহামারী কাটিয়ে উঠতে পারব আমরা।

রাষ্ট্রপতি : “সমস্ত দেশবাসীকে ঈদের শুভেচ্ছা! এই উৎসব পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির চেতনাকে শক্তিশালী করার এবং নিজেকে মানবতার সেবায় ফিরিয়ে আনার একটি সুযোগ। আসুন আমরা কোভিড-১৯ সম্পর্কিত সমস্ত নির্দেশিকা অনুসরণ করি এবং সমাজ ও দেশের মঙ্গল কামনায় কাজ করার সংকল্প করি।”

প্রধানমন্ত্রী : “ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শুভেচ্ছা ও শুভকামনা। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। সম্মিলিত প্রচেষ্টায়, আমরা হয়তো বৈশ্বিক মহামারী কাটিয়ে উঠতে পারব এবং মানবতার কল্যাণের স্বার্থে কাজ করতে পারব। ঈদ মুবারক!”  

করোনা-পরিস্থিতিতে মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগ মানুষই এবার বাড়িতেই ঈদের নমাজ পাঠ করেছেন। দিল্লির জামা মসজিদের বাইরে এদিন সকালে পুলিশি নিরাপত্তা ছিল, কিন্তু প্রশাসনের অনুরোধে সাড়া দিয়ে বাড়িতেই সকলে নমাজ পাঠ করেছেন। তবে, ভিড় লক্ষ্য করা গিয়েছে পঞ্জাবের অমৃতসরের জামা মসজিদ খৈইরুদ্দিন হল বাজারে। সেখানে অসংখ্য মানুষজন একসঙ্গে নমাজ পাঠ করেছেন।
একেবারে শুনশান ছিল দিল্লির ফতেপুরী মসজিদ এবং নিজামুদ্দিন মরকজ মসজিদ। করোনার নির্দেশিকা পুরোপুরি মেনে চলা হয়েছে উত্তর প্রদেশের আলিগড় ও মোরাদাবাদের মসজিদে। ৫ জন করে নমাজ পাঠের অনুমতি দেওয়া হয়। এদিন দিল্লির বাড়িতেই ঈদের নমাজ পাঠ করেছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নকভি। নমাজ পাঠের পর নকভি বলেছেন, “সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। প্রতিরোধ ও প্রার্থনার মাধ্যমেই ভারত ও সমগ্র বিশ্বকে এই মহামারী থেকে মুক্তি দেওয়া সম্ভব।”

Releated Posts

ভারতীরাজার প্রয়াণে গুরুত্বপূর্ণ ঘোষণা স্থগিত রাখলেন রাঘব লরেন্স

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): কিংবদন্তি তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে শোকপ্রকাশ করে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংক্রান্ত…

ByByNews Desk Jun 10, 2026

সোনম কপূরকে ‘ভীরে’ বলে জন্মদিনের শুভেচ্ছা করিনার, আবেগঘন বার্তা অনিল কপূরের

মুম্বই, ৯ জুন (আইএএনএস): বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তাঁর ঘনিষ্ঠ বন্ধু সোনম কাপুর-কে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন।…

ByByNews Desk Jun 9, 2026

সমাজের পরিবর্তনের সঙ্গে সিনেমাকেও বদলাতে হবে: কঙ্গনা রানাউত

মুম্বই, ৯ জুন (আইএএনএস): দ্রুত বদলে যাওয়া সমাজের সঙ্গে তাল মিলিয়ে সিনেমাকেও ক্রমাগত বিবর্তিত হতে হবে বলে মন্তব্য…

ByByNews Desk Jun 9, 2026

অভিনেত্রী রুক্মিণী বসন্তের ভুয়ো বিকিনি ছবি-কাণ্ডে তদন্তে গতি, মেটার কাছে তথ্য চাইল কর্নাটক সাইবার পুলিশ

বেঙ্গালুরু, ৮ জুন (আইএএনএস): অভিনেত্রী রুক্মিণী বসন্ত-এর ভুয়ো বিকিনি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্তে…

ByByNews Desk Jun 8, 2026
Scroll to Top