News Flash

  • Home
  • প্রধান খবর
  • গরু চড়াতে গিয়ে নিখোঁজ ভাই-বোনের মৃতদেহ উদ্ধার খুনের অভিযোগে আটক যুবক
Image

গরু চড়াতে গিয়ে নিখোঁজ ভাই-বোনের মৃতদেহ উদ্ধার খুনের অভিযোগে আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৩ মে৷৷ করোনা-তাণ্ডবের মধ্যে দুই ভাই-বোনের মৃতদেহ উদ্ধারের হৃদয়বিদারক ঘটনায় দক্ষিণ ত্রিপুরা জেলায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে৷ গরু চড়াতে গিয়ে নিখোঁজ দুই ভাই-বোনের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ জঙ্গলে একটি জলাশয়ে আজ বৃহস্পতিবার সকালে তাদের মৃতদেহ উদ্ধারের ঘটনায় পরিবারের সদস্যরা খুনের অভিযোগ এনেছেন৷ ওই ঘটনায় পিআরবাড়ি থানার পুলিশ সন্দেহভাজন এক যুবককে আটক করেছে৷ এদিকে, ভাইবোনের মৃত্যুর ঘটনায় শোকসন্তপ্ত এলাকাবাসী মোমবাতী মিছিল করেছেন এদিন সন্ধ্যায়৷
পিআরবাড়ি থানার ওসি অর্জন চাকমা জানান, বুধবার সকালে বিলোনিয়া রাজনগর ব্লকের অধীন চিটাগাং এলাকার বাসিন্দা সাধন দে-র দুই নাবালক সন্তান রীতা দে (৯) এবং হৃদয় দে (১১) গরু চড়াতে বাড়ি থেকে বের হয়েছিল৷ কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়ি ফিরে আসেনি৷ তখন পরিবারের সকলে বাড়ি থেকে দুই কিমি দূরে অবস্থিত বগাচাতল এলাকার জঙ্গলে খোঁজাখুঁজি শুরু করেন৷ অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে পিআরবাড়ি থানায় নিখোঁজ ডায়েরি করেন তাদের দাদু৷


স্থানীয় জনগণও দুই ভাই-বোনের খোঁজে অনেক চেষ্টা করেছেন৷ জনৈক স্থানীয় বাসিন্দা বলেন, বগাচাতল জঙ্গলটি খুবই ঘন৷ সেখানে বাইসন এবং সাপের ভয় রয়েছে৷ সমস্ত ভয় উপেক্ষা করে দুই নাবালক ছেলে-মেয়েকে খোঁজা হয়েছে৷ কিন্তু রাতে তাদের কোনও হদিস পাওয়া যায়নি৷ এদিকে, তাদেরকে অন্তিমবার দেখেছিল সিদ্ধিনগর তালটিলার বাসিন্দা সুগ্রীব ত্রিপুরা৷ পিআরবাড়ি থানার ওসি বলেন, সুগ্রীবের শরীরে বিভিন্ন স্থানে আঁচড়ের চিহ্ণ রয়েছে৷ এ-বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে সদুত্তর পাওয়া যায়নি৷ তাই তাকে আটক করা হয়েছে৷


পুলিশের দাবি, আজ সকালে বগাচাতল জঙ্গলের একটি জলাশয়ে দুই ভাই-বোনের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ খবর পেয়ে উদয়পুর থেকে ফরেনসিক টিম এবং ডগ স্কোয়াড ছুটে গেছে৷ মৃতদেহ নিহারনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷ পিআরবাড়ি থানার ওসি বলেন, প্রাথমিকভাবে ওই দুই ভাই-বোনকে হত্যা করা হয়েছে বলেই অনুমান৷

ঘটনা সম্পর্কে মৃতের দাদু বলেন, প্রতিদিন তারা দুই ভাই-বোন গরু চড়াতে যেত৷ সময়মতো বাড়ি ফিরে আসে৷ কিন্তু গতকাল তারা সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি ফিরে আসেনি৷ অনেক খোঁজাখুঁজির পর জঙ্গলে গরু উদ্ধার হয়েছে৷ কিন্তু গতকাল রাতে তাদের খুঁজে পাওয়া যায়নি৷ আজ সকালে তাদের মৃতদেহ উদ্ধারের খবর এসেছে৷ মৃতদেহ উদ্ধারের পর দুই সন্তানের মা রিংকু সরকার দে কান্নায় ভেঙে পড়েছেন৷ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top