News Flash

  • Home
  • বিদেশ
  • রাজ্যপালের দারস্থ হলেন সিপিএমের প্রতিনিধিরা
Image

রাজ্যপালের দারস্থ হলেন সিপিএমের প্রতিনিধিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ রাজ্যের বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের উপর সম্প্রতি শান্তিরবাজারে সংঘটিত আক্রমণ নিয়ে বুধবার রাজ্যপাল রমেশ বৈসের দ্বারস্থ হয় সিপিএম৷ এই মর্মে চারজনের এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে একটি স্মারকলিপি জমা দিয়ে ওইদিনের ঘটনার যথাযথ বিচার-সহ বিরোধী দলের নেতা-বিধায়কদের উপযুক্ত নিরাপত্তার দাবি জানিয়েছেন৷ সিপিএমের প্রতিনিধি দলে ছিলেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ণ কর, নরেশ জমাতিয়া, রমা দাস ও রাধাচরণ দেববর্মা৷


পরে মেলারমাঠে সিপিএমের রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে নারায়ণ কর বলেন, আমাদের স্মারকলিপি পেয়ে ও বক্তব্য শুনে রাজ্যপাল জানিয়েছেন, এ রাজ্যে সমস্ত রাজনৈতিক দলেরই নিজস্ব কর্মসূচি সংঘটিত করার অধিকার রয়েছে৷ বৃহস্পতিবার থেকে রাজ্যে কোনও রাজনৈতিক সন্ত্রাস হবে না বলে তিনি নিশ্চয়তা দিয়েছেন৷


একই সঙ্গে বলেছেন, ইতিমধ্যেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশের মহানির্দেশকে ডেকেছেন৷ এছাড়া বিজেপি-র প্রদেশ সভাপতির সঙ্গেও কথা বলবেন৷ কথা বলবেন দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গেও৷ সব মিলিয়ে রাজ্যে সমস্ত রাজনৈতিক দলেরই নিজস্ব কর্মসূচি করার সাংবিধানিক অধিকার থাকবে বলে রাজ্যপাল জানিয়েছেন৷ সিপিএমের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে নরেশ জমাতিয়া, রমা দাসও ছিলেন৷

Releated Posts

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026

বাড়ছে অসন্তোষ, পাকিস্তানে সামরিক-বেসামরিক সংঘাতের আশঙ্কা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ দীর্ঘদিন ধরে অশান্তি অব্যাহত…

ByByNews Desk Sep 8, 2026

এইচ-১বি ভিসায় নতুন ফি-র পক্ষে ট্রাম্প, অগ্রাধিকার মার্কিন কর্মীদের

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার আবেদনের ক্ষেত্রে প্রস্তাবিত…

ByByNews Desk Sep 8, 2026

লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক, দ্বিপাক্ষিক সহযোগিতা ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী জাভিয়ের বেটেলের সঙ্গে সোমবার নয়াদিল্লিতে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস…

ByByNews Desk Sep 7, 2026
Scroll to Top