News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ১৮ উর্ধদের টিকাকরণ শুরু আজ
Image

রাজ্যে ১৮ উর্ধদের টিকাকরণ শুরু আজ

আগরতলা, ১২ মে (হি. স.)৷৷ আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে ১৮ থেকে ৪৪ বছর বয়সী ব্যক্তিদের বিনামূল্যে কোভিড টিকাকরণ কর্মসূচী৷ এই বয়সসীমার সকলের প্রতি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আবেদন জানিয়ে ট্যুইট করে বলেছেন, টিকাকরনের জন্যcowin.gov.in সাইটে আপনার নাম তালিকাভুক্ত করে, নির্ধারিত দিনে আপনার নিকটবর্তী টিকাকরণ কেন্দ্রে গিয়ে টিকা নিন৷ অগ্রাধিকারের ভিত্তিতে প্রাথমিক ভাবে ৪৫ বছর ও তদুর্ধ ব্যক্তিদের টিকাকরণের ক্ষেত্রে যে মাত্রায় সাফল্য এসেছে, আমার বিশ্বাস এই ক্ষেত্রেও ১৮ থেকে ৪৪ বছরের সমস্ত নাগরিক এই টিকাকরণের সুযোগ নেবেন ন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা পরাস্ত করতে পারব এই মহামারীকে৷


তিনি বলেন, কোভিড সংক্রমণ প্রতিরোধে রাজ্যে টিকাকরণ চলছে৷ তাতে আরও গতি সঞ্চারিত করতে রাজ্য সরকার পৃথক ভাবে ১৫ হাজার ১৫০ ডোজ ভ্যাকসিনের বরাদ্দ করেছে৷ যা ১৮-৪৪ বছর বয়স পর্যন্ত রিকশা চালক, অটো রিকশা চালক, সাংবাদিক, বিদ্যুত দফতরের কর্মীবর্গ, এফসিআই কর্মী, ব্যাঙ্ক কর্মী, এয়ারপোর্ট ট্রাফিককন্েন্টালকর্ ও ত্রিপুরা হাইকোর্টের কর্মীদের সেই ভ্যাকসিন দেওয়া হবে৷
ইতিমধ্যেই রাজ্য সরকার দুটি সংস্থার কাছে ভ্যাকসিনের অর্ডার দিয়েছে৷ তা এলেই রাজ্যে ১৮ ঊর্ধদের সার্বিক টিকাকরণ শুরু হবে৷
কিছুটা বিলম্ব হলেও, অবশেষে ত্রিপুরায় ১৮ উর্দ-দের টিকাকরণ শুরু হচ্ছে৷ ২ থেকে ৩ দিনের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে পুর নিগম এলাকার বাসিন্দা-দের টিকা দেওয়া হবে৷ এ-বিষয়ে জাতীয় স্বাস্থ্য মিশন-র ত্রিপুরা মিশন অধিকর্তা ড় সিদ্ধার্থ শিব জৈসয়াল বলেন, প্রস্তুতকারক সংস্থা টিকা সরবরাহে বিলম্বের কারণে ১ মে থেকে ১৮ উর্দ-দের টিকাকরণ সম্ভব হয়নি৷ কিন্ত, এখন ত্রিপুরায় টিকা আসতে শুরু করেছে৷ শীঘ্রই টিকাকরণ কর্মসূচি শুরু হবে তাঁর কথায়, ত্রিপুরা কোভেক্সিন-র ১৫ হাজার ডোজ পেয়েছে৷ তার মধ্যে ২০০০ জন-কে টিকা দেওয়ার জন্য নাম নথিভুক্ত করা হয়েছে৷ তিনি বলেন, আগরতলায় ৪টি সেন্টারে ১৮ উর্দ-দের টিকাকরণ চলছে৷ সাথে তিনি যোগ করেন, অবশিষ্ট ১৩ হাজার ডোজ শীঘ্রই ত্রিপুরায় এসে পৌছাবে এবং নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে৷


তিনি বলেন, ত্রিপুরা সরকার কোভিশিল্ড-র টিকা-র ক্রয়ে অর্ডার পাঠিয়েছে এবং প্রথম পর্যায়ে ৪৩ হাজার ডোজ আগামী দুই দিনের মধ্যে আগরতলায় পৌছে যাবে৷ তাঁর দাবি, ১৮ উর্দ-দের ওই টিকা দেওয়া হবে৷ মিশন অধিকর্তা-র কথায়, পরিস্থিতি গুরুত্ব অনুধাবন করে পুর নিগম এলাকার বাসিন্দা-দের অগ্রাধিকারের ভিত্তি-তে টিকাকরণ হবে৷ তাঁর বক্তব্য, আগরতলায় ২৪টি কেন্দ্র স্থাপন করা হবে৷ ওই কেন্দ্রগুলিতে আগরতলায় বসবাস করেন ত্রিপুরার সমস্ত নাগরিক-দের টিকাকরণ হবে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top