News Flash

  • Home
  • Uncategorized
  • পর্যাপ্ত টিকা নেই, নাগপুরের কিছু কেন্দ্রে বন্ধ টিকাকরণ
Image

পর্যাপ্ত টিকা নেই, নাগপুরের কিছু কেন্দ্রে বন্ধ টিকাকরণ

নাগপুর, ১২ মে (হি.স.): পর্যাপ্ত টিকার অভাবে মহারাষ্ট্রের নাগপুরের কিছু টিকাকরণ কেন্দ্রে বন্ধ হয়ে গেল টিকাকরণ। টিকাকরণ কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, “টিকার পর্যাপ্ত ডোজ না থাকায় বুধবার টিকাকরণ বন্ধ থাকবে।” ফলে টিকা না পেয়েই বাড়ি ফিরে যেতে হয়েছে অসংখ্য মানুষকে। দেশে এই মুহূর্তে চলছে তৃতীয় পর্যায়ের টিকাকরণ। কিন্তু, দেশের বিভিন্ন রাজ্যেই পর্যাপ্ত টিকার অভাব দেখা দিচ্ছে। 

এবার মহারাষ্ট্রের নাগপুরের কিছু টিকাকরণ কেন্দ্রে বন্ধই হয়ে গেল টিকাকরণ। টিকাকরণ ফের কবে শুরু হবে, তা জানা নেই কারও। দু’টি ফোন নম্বর অবশ্য দেওয়া হয়েছে টিকাকরণ কেন্দ্রের পক্ষ থেকে, ওই নম্বরে ফোন করতে বলা হয়েছে টিকা প্রাপকদের। একজন ব্যক্তি জানিয়েছেন, “আমি টিকার দ্বিতীয় ডোজ নিতে এসেছিলাম, কিন্তু এসে জানতে পারি টিকা নেই। আমাকে বৃহস্পতিবার ফের আসতে বলা হয়েছে।” পর্যাপ্ত টিকা না থাকায়, অনেকের মধ্যে আবার টিকা পাওয়া নিয়েও সংশয় তৈরি হয়েছে। 

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top