News Flash

  • Home
  • Uncategorized
  • অ্যাম্বুলেন্সে কোভিড আক্রান্ত প্রসূতির কন্যাসন্তান প্রসব
Image

অ্যাম্বুলেন্সে কোভিড আক্রান্ত প্রসূতির কন্যাসন্তান প্রসব

আগরতলা, ১১ মে (হি.স.)৷৷ অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করলেন কোভিড আক্রান্ত ২৩ বছরের পারুল দেববর্মা৷ প্রসব যন্ত্রণা নিয়ে খোয়াই থেকে ১০২ অ্যাম্বুলেন্সে করে আগরতলা আসার সময় মাঝপথেই জরুরিভিত্তিতে প্রসব করানোর বিষয়টি অনুভব করেন অ্যাম্বুলেন্সে থাকা ইমার্জেন্সি মেডিক্যাল টেকনিশিয়ান মেঘন দেবনাথ৷ মাঝপথে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে সফল প্রসব করান তিনি৷ এক ফুট ফুটে কন্যা সন্তানের জন্ম দেন পারুল দেববর্মা৷


ঘটনার বিবরণে জানা গেছে, খোয়াই জেলার মুঙ্গিয়াকামী এলাকার মুণ্ডাবাড়ির নিবাসী দেবাশিস দেববর্মার সন্তানসম্ভবা স্ত্রী পারুল দেববর্মা কোভিড সংক্রমিত হন৷ সোমবার রাত থেকে তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয়৷ করোনা সংক্রমিত পারুল দেববর্মার সন্তান প্রসবের বিষয়ে মুঙ্গিয়াকামী হাসপাতালে বিষয়টি জানানো হলে সঙ্গে সঙ্গে খোয়াই জেলার কোভিড ডেডিকেটেড একমাত্র ১০২ অ্যাম্বুলেন্সটি পারুল দেববর্মাকে জিবিপি হাসপাতালে নিয়ে আসার উদ্দেশ্যে রওনা হয়৷


গর্ভাবস্থাতেই কোভিড আক্রান্ত হওয়ায় সন্তান প্রসবের জন্য আনা হচ্ছিল জিবিপি হাসপাতালে৷ ১০২ অ্যাম্বুলেন্সে যাবতীয় ব্যবস্থাপনা থাকায় দক্ষতার সাথে পিপিপি কিট পড়ে অ্যাম্বুলেন্সেই প্রসব করান মেঘন দেবনাথ৷ প্রসবের পর মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পর্যবেক্ষণে মা এবং সন্তান দুজনকেই বাড়িতে রাখা হয়েছে৷ বর্তমানে দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে৷ শিশুটির ওজন এক কেজি ৮০০ গ্রাম৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top