কলকাতা, ১১ মে (হি. স.): গতবছর মার্চ মাস থেকে শহর জুড়ে জাঁকিয়ে রাজ করছে অদৃশ্য ভাইরাস করোনা। গোটা একটা বছর পেরিয়ে গেলেও এখনও বর্তমান করোনা। করোনার দ্বিতীয় ঢেউতে নাজেহাল সকলে। এরই মাঝে ফের কাঠগড়ায় শহরের আরও এক হাসপাতাল। মঙ্গলবার অক্সিজেনের অভাবে রোগীমৃত্যুর অভিযোগ উঠল বিদ্যাসাগর হাসপাতালের বিরুদ্ধে।
করোনা আবহে ইতিমধ্যেই চিকিৎসায় গাফিলতিতে থেকে অক্সিজেনের অভাব বেডের অভাবের অভিযোগ উঠেছে বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে। এরই মাঝে অভিযোগ উঠেছে গত কয়েকদিন ধরে অক্সিজেনের অভাব দেখা যাচ্ছে বিদ্যাসাগর হাসপাতালে। কিন্ত তারই মাঝে অভিযোগ, সোমবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত তিনজন রোগীর মৃত্যু হয়েছে বিদ্যাসাগর মেডিকেল কলেজ হাসপাতালে। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে অক্সিজেনের অভাবে এমনটাই অভিযোগ মৃতদের পরিবারের সদস্যদের। ঘটনায় উত্তপ্ত বিদ্যাসাগর মেডিকেল কলেজ হাসপাতাল।

করোনা আবহে এবার অক্সিজেনের অভাবে রোগীমৃত্যুর অভিযোগ বিদ্যাসাগর হাসপাতালে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















