নয়াদিল্লি, ১১ মে (হি.স.): মূল্যবৃদ্ধিতে একের পর এক রেকর্ড গড়েই চলেছে জ্বালানি তেল। মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। কলকাতায় মঙ্গলবার ০.২৬ পয়সা বেড়েছে পেট্রোলের দাম এবং ০.৩০ বেড়েছে ডিজেলের দাম| ০.২৬ পয়সা বেড়ে মঙ্গলবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৯১.৯২ টাকায় পৌঁছেছে এবং ০.৩০ পয়সা বেড়ে ডিজেলের দাম হল ৮৫.২০ টাকা|
শুধুমাত্র কলকাতা নয়, একই অবস্থায় দেশের অন্যান্য শহরেও| দিল্লিতে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৯১.৮০ টাকা প্রতি লিটার (০.২৭ পয়সা বৃদ্ধি) এবং ৮২.৩৬ টাকা প্রতি লিটার (০.৩০ পয়সা বৃদ্ধি)| পাশাপাশি মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে হল, যথাক্রমে ৯৮.১২ টাকা (০.২৬ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার এবং ৮৯.৪৮ টাকা (০.৩১ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার। চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে ৯৩.৬২ টাকা (০.২৪ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার এবং ৮৭.২৫ টাকা (০.২৯ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার।

ফের মহার্ঘ্য পেট্রোল ও ডিজেল, লাগাতার মূল্যবৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

















