News Flash

  • Home
  • Uncategorized
  • অক্সিজেন সরবরাহে ত্রুটি, তিরুপতির হাসপাতালে মৃত্যু ১১ জন রোগীর
Image

অক্সিজেন সরবরাহে ত্রুটি, তিরুপতির হাসপাতালে মৃত্যু ১১ জন রোগীর

তিরুপতি, ১১ মে (হি.স.): অক্সিজেন সরবরাহে ত্রুটির কারণে অন্ধ্রপ্রদেশের তিরুপতির একটি হাসপাতালে প্রাণ হারালেন ১১ জন রোগী। প্রত্যেকেই কোভিডে আক্রান্ত ছিলেন। তিরুপতির এসভিআর রুইয়া সরকারি হাসপাতালের ঘটনা। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি। দ্রুত তদন্ত রিপোর্ট জমা দিতে বলেছেন রেড্ডি। চিত্তোরের জেলাশাসক হরিনারায়ণ জানিয়েছেন, সোমবার রাতে অক্সিজেন সরবরাহে বিপত্তির কারণে তিরুপতির এসভিআর রুইয়া সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ১১ জন রোগীর।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, মাত্র কয়েক মিনিটের জন্যই অক্সিজেন সরবরাহে ত্রুটি দেখা দিয়েছিল। এই অল্প সময়ের মধ্যেই ঘটে গিয়েছে বিয়োগান্তক ঘটনা। যদিও, মৃত রোগীর পরিজনরা দাবি করেছেন, প্রায় ২৫ মিনিট অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল। জেলাশাসক হরিনারায়ণ জানিয়েছেন, সোমবার রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে অক্সিজেন সরবরাহে ত্রুটির কারণে ভেন্টিলেটর সাপোর্টে থাকা কয়েকজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। ৫ মিনিটের ব্যবধানে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। অক্সিজেন ট্যাঙ্কার আসার পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। ভয়ের কোনও কারণ নেই, বাকিরা সকলেই সুরক্ষিত আছেন।”

Releated Posts

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top