News Flash

  • Home
  • খেলা
  • করোনায় মৃত্যু বাবার, অন্তবর্তীকালীন জামিন পেলেন ইউএপিএ আইনে গ্রেফতার নাতাশা
Image

করোনায় মৃত্যু বাবার, অন্তবর্তীকালীন জামিন পেলেন ইউএপিএ আইনে গ্রেফতার নাতাশা

নয়াদিল্লি, ১০ মে (হি.স.) :  করোনায় প্রয়াত বাবার শেষকৃত্যে উপস্থিত থাকার জন্য তিন অন্তর্বর্তী জামিন পেলেন ইউএপিএ আইনে গ্রেফতার হওয়া ছাত্রী নাতাশা নারওয়াল । সোমবার দিল্লি হাইকোর্ট নাতাশার তিন সপ্তাহের জন্য অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে । রবিবার করোনায় মত্যু হয় জেএনইউর ছাত্রী তথা ‘পিঁজরা তোড়’ আন্দোলনের সক্রিয় সদস্য নাতাশার বাবা মহাবীর নারওয়ালের।  নাতাশার বাবা মহাবীর নারওয়াল সিপিএমের সিনিয়র সদস্য ছিলেন।

গত বছরের মে মাসে সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনে জড়িত জেএনইউ-এর দুই পড়ুয়াকে গ্রেফতার করে অমিত শাহের নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশ। টানা তিন ঘণ্টা জেরার পরে দেবাঙ্গনা কলিতা এবং নাতাশা নারওয়াল নামে দুই ছাত্রীকে গ্রেফতার করা হয়। সেই থেকে তিহাড় জেলে বন্দী রয়েছেন নাতাশা।

এই প্রেক্ষিতে সোমবার দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষণ, যে হাসপাতালে মহাবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, সেখানেই তাঁর মরদেহ রয়েছে। তাঁর শেষকৃত্য সম্পন্নের জন্য পরিবারের আর কেউ নেই। নাতাশার ভাই আকাশও করোনা আক্রান্ত হয়ে হাসাপাতালে চিকিৎসাধীন। এই সমস্ত দিক পর্যালোচনা করে ইউএপিএ আইনে ধৃত নাতাশার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে আদালত।

যদিও নাতাশাকে ৫০ হাজার টাকা বন্ডে এই জামিন দিয়েছে আদালত। তাছাড়া তাঁর ফোন নম্বর দিতে হয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল ও রোহতক পুলিশকে। শর্ত রয়েছে এই সময় কোনও টুইট করতে পারবেন না তিনি। এই তিন সপ্তাহ তাঁকে ‘রেডিও সাইলেন্স’ থাকার নির্দেশ আদালতের।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top