News Flash

  • Home
  • দিনের খবর
  • কবিগুরুর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মহারানা প্রতাপ ও গোপালকৃষ্ণ গোখলেকেও
Image

কবিগুরুর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মহারানা প্রতাপ ও গোপালকৃষ্ণ গোখলেকেও

নয়াদিল্লি, ৯ মে ( হি. স) : বিশ্বকবি রবীন্দ্রনাথের ১৬০ তম জন্মজয়ন্তীতে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তিনি টুইট বার্তায় বিশ্বকবির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে লিখেছেন,স্বপ্নের ভারত গড়তে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শক্তি এবং তার আদর্শ ও অনুপ্রেরণাকে পাথেয় করে নিয়ে এগিয়ে যেতে হবে। পাশাপাশি এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।


এছাড়া এদিন মহারানা প্রতাপের জন্মদিবস উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী। এদিন মহারানা প্রতাপের জন্মদিবসে মাতৃভূমির প্রতি তাঁর আত্মত্যাগ ও আত্ম বলিদান কথা স্মরণ করে টুইটে লেখেন, মহারানা প্রতাপ  ভারতের ইতিহাসে মাতৃভূমির প্রতি তাঁর সাহসিকতা, যুদ্ধকৌশল এবং আত্ম বলিদান অমর হয়ে থাকবে। মহারানা প্রতাপ ছিলেন মেবারের রানা। ১৫৪০  সালের এইদিনে তাঁর জন্ম হয়।


এর পাশাপাশি এদিন তিনি স্বাধীনতা সংগ্রামী গোপালকৃষ্ণ গোখলের জন্মদিবসো তার প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেন তিনি। লিখেছেন, এই বীর স্বাধীনতা সংগ্রামী প্রতি আমার শ্রদ্ধা।

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top