News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সোমবার থেকে পুদুচেরিতে ১৪ দিনের সম্পূর্ণ লকডাউন
Image

সোমবার থেকে পুদুচেরিতে ১৪ দিনের সম্পূর্ণ লকডাউন

পুদুচেরি, ৯ মে (হি.স.) :  করোনা সংক্রমনের সংখ্যা ক্রমাগত বেড়ে যাওয়ার কেন্দ্রশাসিত পুদুচেরিতে ১৪ দিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হল। আগামীকাল ১০ মে থেকে ১৪ দিনের লকডাউন ঘোষণা হয়েছে করা হয়েছে কেন্দ্রশাসিত পুদুচেরিতে।   শনিবার রাতে পুদুচেরি সরকার এক  বিজ্ঞপ্তি জারি করে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করে। এর আগে গত ২৭এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত এখানে লকডাউন করা হয়েছিল। করোনা সংক্রমনের গতি না কমার ফলে ফের ১০ মে থেকে দ্বিতীয়বারের জন্য লকডাউন ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, সমস্ত পার্ক সহ পর্যটন কেন্দ্রগুলোতে সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এমনকি এসময়ে কোনও সামাজিক, রাজনৈতিক, খেলাধুলা, বিনোদন, স্কুল, সাংস্কৃতিক অনুষ্ঠানও কোনরকম করা নিষিদ্ধ। শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের জন্য দোকান খোলা রাখা হবে বেলা বারোটা পর্যন্ত।  প্রসঙ্গত, পুদুচেরিতে গত ২৪ ঘণ্টায় ১৭০৩ জনের নতুনভাবে করোনা সংক্রমনের খবর পাওয়া গেছে। তার মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top