News Flash

  • Home
  • খেলা
  • আইএনএস বিক্রমাদিত্যে আগুন, সুরক্ষিত সমস্ত অধিকারিকরাই
Image

আইএনএস বিক্রমাদিত্যে আগুন, সুরক্ষিত সমস্ত অধিকারিকরাই

মুম্বই, ৮ মে (হি.স.): আগুনের গ্রাসে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধবিমান বহনকারী রণতরী আইএনএস বিক্রমাদিত্য। শনিবার সকালে কর্নাটকের কারওয়ার বন্দরে আইএনএস বিক্রমাদিত্যে হালকা আগুন লাগে। কর্মী ও আধিকারিকদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি, সকলেই সুরক্ষিত আছেন। প্রতিরক্ষা মন্ত্রকের পিআরও (মুম্বই) জানিয়েছেন, “আগুন লাগার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”

নৌবাহিনীর মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, নাবিকরা যেখানে থাকেন, সেই অংশ থেকেই শনিবার সকালে ধোঁয়া বেরোতে দেখেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হওয়ার আগে জাহাজের কর্মী-অধিকারিকরাই আগুন নিভিয়ে ফেলেন। নৌবাহিনী জানিয়েছে, সকলেই সুরক্ষিত আছেন। কী কারণে আগুনের সূত্রপাত তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।   

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top