News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এলাকাভিত্তিক লকডাউনের বিষয়ে ভাবছে রাজ্য সরকার : মুখ্যমন্ত্রী
Image

এলাকাভিত্তিক লকডাউনের বিষয়ে ভাবছে রাজ্য সরকার : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ মে (হি. স.)৷৷ এলাকাভিত্তিক লকডাউনের বিষয়ে ভাবছে ত্রিপুরা সরকার৷ তবে, প্রয়োজন হলে সারা ত্রিপুরায় লকডাউনের জন্যও প্রস্তুত রয়েছে সরকার৷ শুক্রবার একথা সাফ জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, এখনই সম্পুর্ন বন্ধ করার মত পরিস্থতি আসেনি৷


এদিন তিনি বলেন, জনবহুল এলাকায় ইতিমধ্যে নৈশকালীন কারফিউ জারি রয়েছে৷ তেমনি, সংক্রমণ বৃদ্ধির গতি প্রকৃতির দিকে ক্রমাগত নজর রাখা হচ্ছে৷ তাঁর কথায়, শহর এবং গ্রামীণ বাজার এলাকায় সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে নাকি কমছে তার দিকে প্রতিনিয়ত নজর রয়েছে৷ এক্ষেত্রে প্রয়োজনে মাইক্রো ম্যানেজমেন্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷
তাঁর মতে, প্রয়োজনে নির্দিষ্ট এলাকায় কন্টেনমেন্ট জোন বানিয়ে কিংবা এলাকাভিত্তিক লকডাউনের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা হবে৷ কারণ, সম্পুর্ন রূপে বন্ধ করার পরিস্থিতি আসেনি এখনও৷ তাঁর সাফ কথা, প্রয়োজনে সম্পূর্ণ লকডাউন-এ প্রস্তুত রয়েছে ত্রিপুরা সরকার৷


ত্রিপুরায় করোনার সংক্রমণ ফের তিনশোর গন্ডি পার করে ফেলেছে৷ গত ২৪ ঘন্টায় নতুন করে ৩১৫ জন করোনা আক্রান্তদের সন্ধান মিলেছে৷ অবশ্য, আবারও নমুনা পরীক্ষার সংখ্যায় বৃদ্ধির কারণেই অধিক মাত্রায় করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে৷ তাতে, দেখা যাচ্ছে, করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে৷ তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হল, করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ফের ১ জনের মৃত্যু হয়েছে৷ কিন্তু, ১১৭ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি-ও পেয়েছেন৷ তবে চিন্তা রীতিমত বাড়িয়ে রেখেছে, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ১৮৯ জন শুধু পশ্চিম ত্রিপুরা জেলায় অবস্থান করছেন৷ শুধু তাই নয়, পুর নিগম এলাকায় ২, ৫, ৪৫, ৪৬ এবং ৪৯ নম্বর ওয়ার্ড সংক্রমণ-এ শীর্ষে রয়েছে৷ বর্তমানে ত্রিপুরায় সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন ২১৭৪ জন৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টায় আরটি-পিসিআর ৯১৬ এবং র্যাপিড এন্টিজেনের মাধ্যমে ৪২৬৭ জন মোট ৫১৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে, আরটি-পিসিআর ৪৪ জন এবং র্যাপিড এন্টিজেন-এ ২৭১ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ সব মিলিয়ে গত ২৪ ঘন্টায় মোট ৩১৫ জন নতুন করোনা সংক্রামিতের খোঁজ পাওয়া গেছে৷
তবে, সামান্য স্বস্তির খবরও রয়েছে৷ গত ২৪ ঘন্টায় ১১৭ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছে৷ তাতে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ২১৭৪ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৩৬৮৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ৩৪২১২ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৪.৯৯ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার ৯২.৯৯ শতাংশ৷ এদিকে মৃতের হার ১.০৯ শতাংশ৷ এখন পর্যন্ত ত্রিপুরায় ৪০২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন৷

স্বাস্থ্য দফতর সুত্রে খবর, ক্রমাগত পশ্চিম জেলা সংক্রমণে শীর্ষে থাকছে৷ শুধু তাই নয়, পুর নিগম এলাকায় ২, ৫, ৪৫, ৪৬ এবং ৪৯ নম্বর ওয়ার্ড সংক্রমণ-এ শীর্ষে রয়েছে৷ ফলে, ওই ওয়ার্ড এলাকায় কন্টেনমেন্ট জোন করার চিন্তাভাবনা চলছে৷ পশ্চিম জেলায় গত ২৪ ঘন্টায় সংক্রমণ আবারও দেড় শতকের গন্ডি পার করে ফেলেছে৷ নতুন করে পশ্চিম জেলায় গত ২৪ ঘন্টায় ১৮৯ জন, দক্ষিণ জেলায় ৪০ জন, গোমতি জেলায় ৭ জন, ধলাই জেলায় ১০ জন, সিপাহীজলা জেলায় ১২ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৩০ জন, উনকোটি জেলায় ১২ জন এবং খোয়াই জেলায় ১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাতে, দেখা যাচ্ছে, প্রত্যেক জেলায় করোনার সংক্রমণ অতি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে৷

Releated Posts

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top