News Flash

  • Home
  • দেশ
  • করোনা আক্রান্ত আসারাম বাপু , ভর্তি হাসপাতালে
Image

করোনা আক্রান্ত আসারাম বাপু , ভর্তি হাসপাতালে

যোধপুর, ৬ মে (হি. স.) : করোনায় আক্রান্ত ধর্মগুরু আসারাম বাপু ৷ ধর্ষণ মামলার অভিযোগে যোধপুরের জেলে বন্দী থাকাকালীন আক্রান্ত হন  তিনি৷ বুধবারই তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে তাঁকে যোধপুরের মহাত্মা গান্ধি হাসপাতালের আইসিইউতে ভরতি করা হয়েছে ৷ কিছুদিন আগে তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছিল ৷ এরপরই তাঁর করোনা পরীক্ষা করানো হলে বুধবার সন্ধ্যায় রিপোর্ট পজ়িটিভ আসে ।

উল্লেখ্য, গত মাসে যোধপুর কেন্দ্রীয় সংশোধনাগারে কয়েকজন বন্দী করোনায় আক্রান্ত হয়েছেন । এদিকে, তাঁর খবর পাওয়ার পর থেকে অনুগামীদের অনেকেই হাসপাতালের বাইরে ভিড় করা শুরু করে । পরিস্থিতি সামাল দেওয়া পুলিশের কাছে চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। আইসিইউতে ভর্তি হওয়ার আগে আসারাম বাপু ভক্তদের উদ্দেশে তিনি জানান, শরীরের যন্ত্রণা সহ্য করা যায় ৷ কিন্তু, ভক্তদের মনের কষ্ট সহ্য করা যায় না ৷ ভক্তদের আশীর্বাদে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসব ৷

Releated Posts

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top