News Flash

  • Home
  • দিনের খবর
  • অক্সিজেন সংকটে ন্যাশনাল মেডিকেল কলেজে রোগী ভর্তি বন্ধের অভিযোগ
Image

অক্সিজেন সংকটে ন্যাশনাল মেডিকেল কলেজে রোগী ভর্তি বন্ধের অভিযোগ

কলকাতা, ৬ মে (হি. স.): করোনা হানায় নাজেহাল শহরবাসী। গতবছর মার্চ মাস থেকে শহরজুড়ে জাঁকিয়ে বসেছে অদৃশ্য এই ভাইরাস। এই পরিস্থিতিতে মাঝেমধ্যেই শহরের বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে উঠেছে চিকিৎসায় গাফিলতিতে থেকে রোগী হয়রানির অভিযোগ। এরই মাঝে বৃহস্পতিবার অক্সিজেন সংকটে ন্যাশনাল মেডিকেল কলেজে রোগী ভর্তি বন্ধের অভিযোগ উঠল।
করোনার বাড়বাড়ন্তে বৃহস্পতিবার থেকে বন্ধ হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। পাশাপাশি বাস মেট্রো ক্ষেত্রেও পরিষেবা অর্ধেক করে দেওয়া হয়েছে। নানান সময় হাসপাতাল গুলোর বিরুদ্ধে উঠছে বেড না থাকা থেকে অক্সিজেনের অভাব। এই পরিস্থিতিতে এবার অভিযোগ উঠল, অক্সিজেন সংকটে ন্যাশনাল মেডিকেল কলেজে রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে। বেশ কিছু রোগীর পরিবারের অভিযোগ করোনা আক্রান্ত রোগী ভরতি বন্ধ হল ন্যাশনাল মেডিকেল কলেজে। আশঙ্কাজনক রোগীদের অক্সিজেনের চাহিদা বেশি। কিন্তু অক্সিজেন সংকটের জন্যই বন্ধ হয়েছে রোগী ভর্তি । সূত্রের খবর, হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসানোর পরিকল্পনা চলছে ।  

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top