News Flash

  • Home
  • বিদেশ
  • করোনা মোকাবিলায় পরিকাঠামোর ঘাটতি নেই, প্রয়োজন শুধু জনগণের সহযোগিতা : স্বাস্থ্য দফতর
Image

করোনা মোকাবিলায় পরিকাঠামোর ঘাটতি নেই, প্রয়োজন শুধু জনগণের সহযোগিতা : স্বাস্থ্য দফতর

আগরতলা, ৫ মে (হি. স.)৷৷ করোনা মোকাবিলায় সম্প্রতি চুক্তির ভিত্তিতে ১০০ জন চিকিতক এবং ১০০ জন নার্স নিয়োগ করা হবে৷ তবে, সম্পুর্ন পরিস্থিতি মোকাবিলায় ১২০ জন চিকিতকের প্রয়োজনীয়তা রয়েছে৷ অবশ্য, করোনা মোকাবিলায় প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতি নেই৷ আজ বুধবার সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য অধিকর্তা ডা: সুভাশীষ দেববর্মা এই তথ্য দিয়ে দাবি করেন, করোনা মোকাবিলায় পরিকাঠামোর ঘাটতি নেই, চাই শুধু জনগণের সহায়তা এবং সচেতনতা৷ এদিন কোভিড-১৯ স্টেট নোডাল অফিসার দাবি করেন, এখনই জনগণের সচেতন না হলে আগামী দিনে করোনা আরও ভয়াবহ আকার নেবে৷ কারণ, করোনার দ্বিতীয় ঢেউয়ে এখন পর্যন্ত ২১ জন স্বাস্থ্য কর্মী আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে বর্তমানে ৮ জন এখনও সক্রিয় রয়েছেন৷ ওই ৮ জনের মধ্যে চারজন চিকিতকও আছেন৷


এদিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং রোগ প্রতিরোধ দফতরের অধিকর্তা ডা: রাধা দেববর্মা বলেন, করোনা সংক্রমণের হার প্রতিদিন বেড়েই চলেছে৷ তবে, করোনা আক্রান্তদের চিকিতায় প্রত্যেক জেলা হাসপাতালে দুই শতাধিক শয্যার বন্দোবস্ত রাখা হয়েছে৷ তবুও সংক্রমণ এড়াতে করোনা বিধি কঠোরভাবে পালন করতেই হবে, ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে আবেদন জানান তিনি৷ স্বাস্থ্য অধিকর্তা বলেন, করোনা মোকাবিলায় এখন সবচেয়ে জরুরী জন সচেতনতা৷ এক্ষেত্রে মাস্ক পরিধান এবং সামাজিক দুরত্ব বজায় রাখা অতি আবশ্যকীয় হয়ে উঠেছে৷ এদিকে, করোনা আক্রান্তদের চিকিতার ক্ষেত্রে কোন ধরনের অভিযোগ থাকলে তা জানাতে একটি ইমেইল আইডি বানিয়েছে স্বাস্থ্য দফতর৷ করোনা আক্রান্তের পরিবার সরাসরি অভিযোগ জানাতে পারবেন এবং অভিযোগ সঠিক প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন ডা: দীপ কুমার দেববর্মা৷ সাথে তিনি যোগ করেন, করোনা আক্রান্ত উপসর্গহীন কিংবা সামান্য উপসর্গ নিয়ে হাসপাতালে না গিয়ে বাড়িতে চিকিতা শ্রেয়৷ তাতে, হাসপাতালের উপর চাপ কম পরবে এবং আশঙ্কাজনক রোগী-দের চিকিতা দেওয়া সম্ভব হবে৷

Releated Posts

সোফিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর পরিদর্শন করলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর

সোফিয়া, ১০ জুন (আইএএনএস): বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার বুলগেরিয়ার রাজধানী Sofia-তে অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘর…

ByByNews Desk Jun 10, 2026

পাক অধিকৃত কাশ্মীরে সেনার এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ল, নিহত সকল আরোহী

ইসলামাবাদ, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজাফফরাবাদ শহরের কাছে পাকিস্তান সেনাবাহিনীর বিমান শাখার একটি এমআই-১৭ হেলিকপ্টার…

ByByNews Desk Jun 10, 2026

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ১৩ বেসামরিক, মৃতদের মধ্যে ১১ শিশু

কাবুল, ১০ জুন (আইএএনএস): আফগানিস্তানের কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন বেসামরিক…

ByByNews Desk Jun 10, 2026

তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণ মেলেনি, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ফিরছেন সুধান গুরুং

কাঠমান্ডু, ৯ জুন: আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের জেরে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া সুধান গুরুং…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top