News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় এবার ৫০ হাজার কোটি টাকার লিক্যুইডিটি ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের
Image

করোনা মোকাবিলায় এবার ৫০ হাজার কোটি টাকার লিক্যুইডিটি ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের

নয়াদিল্লি, ৫ মে (হি.স.) : করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে প্রায় বিধ্বস্ত দেশের অর্থনীতিকে কিছুটা ‘অক্সিজেন’ দেওয়ার উদ্যোগ নিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া(আরবিআই)। বুধবার ঘোষণা করল ৫০ হাজার কোটি টাকার ‘লিক্যুইডিটি’।  এই পরিমাণ অর্থ আরবিআইয়ের অধীনস্থ রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কগুলিকে দেওয়া হবে। এই অর্থে ব্যাঙ্কগুলি টিকা প্রস্তুতকারক সংস্থা, টিকার কাঁচামাল আমদানিকারী, টিকা সরবরাহকারী, হাসপাতাল, ডিসপেন্সারি, টিকা পরিবহণ সংস্থাগুলি ও কোভিড রোগীদের জরুরি প্রয়োজনে ঋণ দিতে পারে। ২০২২ সাল পর্যন্ত দেশের স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোকে চাঙ্গা করে তুলতেই আরবিআই-র এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।


বুধবার এই ঘোষণা করে আরবিআই-এর চেয়ারম্যান শক্তিকান্ত দাস বলেছেন, ‘‘এর ফলে, ব্যাঙ্কগুলি টিকা প্রস্তুতকারক সংস্থা, টিকার কাঁচামাল আমদানিকারী, টিকা সরবরাহকারী, হাসপাতাল, ডিসপেন্সারি, টিকা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সংস্থাগুলি ও কোভিড রোগীদের জরুরি প্রয়োজনে ফের ঋণ দিতে সক্ষম হবে।’’ আরবিআইয়ের চেয়ারম্যান এও জানান, প্রথম ঢেউ সামলে উঠে দেশের অর্থনীতি যখন ঘুরে দাঁড়াচ্ছিল ঠিক তখনই দ্বিতীয় ঢেউ নতুন সঙ্কটের জন্ম দিল। তবে এ বছর বৃষ্টিপাতের যে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন, তাতে খাদ্যমূল্যের মুদ্রাস্ফীতি হবে না বলেই ধারণা আরবিআই-র চেয়ারম্যানের।


সেই সঙ্গে তিনি আরও জানান, যাঁরা কেওয়াইসি আবেদনপত্র এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে পারবেন না, তাঁদের বিরুদ্ধে জরিমানা বা কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top