News Flash

  • Home
  • বিনোদন
  • অভিনন্দন মমতা দিদি, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Image

অভিনন্দন মমতা দিদি, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

কলকাতা ও নয়াদিল্লি, ৫ মে (হি.স.): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে রাজভবনে মমতার শপথগ্রহণ অনুষ্ঠানের পরপরই তাঁকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী। তবে এ বারও শুধু ‘দিদি’ নন, ‘মমতা দিদি’কে শুভেচ্ছা জানালেন মোদী। সংক্ষিপ্ত টুইটবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য মমতা দিদিকে অভিনন্দন’।
বুধবার সকালে রাজভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। কোনও জাঁকজমক নয়, কোভিডের জন্য অনাড়ম্বর ছিল শপথগ্রহণ অনুষ্ঠান। শপথ নেওয়ার পরই রাজ্যজুড়ে চলতে থাকা হিংসায় লাগাম টানার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা  জানিয়েছেন, অশান্তিতে কড়া পদক্ষেপ করব।

Releated Posts

আর. বীরমণি পকসো মামলা: ‘প্রভাবশালীদের আইনের ঊর্ধ্বে ভাবতে দেওয়া যাবে না’, বললেন খুশবু

চেন্নাই, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): শিল্পপতি আর. বীরমণির বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলায় অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর…

ByByNews Desk Sep 23, 2026

দীপিকা-রণবীরের ঘরে এল দ্বিতীয় কন্যাসন্তান

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা-মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর তাঁদের…

ByBySandeep Biswas Sep 19, 2026

জুবিন গর্গের ২০০-রও বেশি বিরল গান ডিজিটাল আর্কাইভে সংরক্ষণ অসমের সঙ্গীতপ্রেমীর

গুয়াহাটি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত অসমিয়া গায়ক জুবিন গর্গের সঙ্গীতের ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন অসমের নগাঁও জেলার কুয়ারিতলের…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top