কলকাতা ও নয়াদিল্লি, ৫ মে (হি.স.): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে রাজভবনে মমতার শপথগ্রহণ অনুষ্ঠানের পরপরই তাঁকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী। তবে এ বারও শুধু ‘দিদি’ নন, ‘মমতা দিদি’কে শুভেচ্ছা জানালেন মোদী। সংক্ষিপ্ত টুইটবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য মমতা দিদিকে অভিনন্দন’।
বুধবার সকালে রাজভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। কোনও জাঁকজমক নয়, কোভিডের জন্য অনাড়ম্বর ছিল শপথগ্রহণ অনুষ্ঠান। শপথ নেওয়ার পরই রাজ্যজুড়ে চলতে থাকা হিংসায় লাগাম টানার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা জানিয়েছেন, অশান্তিতে কড়া পদক্ষেপ করব।

অভিনন্দন মমতা দিদি, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Releated Posts
সতলুজ’ ছবির নির্মাতারা সৃজনশীল স্বাধীনতার অজুহাতে বিতর্কিত দাবিকে ইতিহাস হিসেবে তুলে ধরতে পারেন না: রাভনীত সিং বিট্টু
চণ্ডীগড়, ১২ জুলাই (আইএএনএস): ‘সতলুজ’ ছবির নির্মাতারা “সৃজনশীল স্বাধীনতা”-র অজুহাত দেখিয়ে বিতর্কিত দাবিকে প্রতিষ্ঠিত ইতিহাস হিসেবে তুলে ধরার…
প্রবীণ সঙ্গীতশিল্পী এস. জানকীর প্রয়াণে শোকপ্রকাশ অমিত শাহের, বললেন ‘ভারতের অন্যতম শ্রদ্ধেয় সাংস্কৃতিক আইকন’
নয়াদিল্লি, ১২ জুলাই (আইএএনএস): কিংবদন্তি নেপথ্য সঙ্গীতশিল্পী এস. জানকীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।…
‘টক্সিক’-এর ‘তবাহী’ গানের কৃতিত্ব যশকে দিলেন বিশাল মিশ্র, বললেন ‘সৃজনশীলতার প্রতিটি অংশ আমাদের’
বেঙ্গালুরু, ১১ জুলাই (আইএএনএস) : পরিচালক গীতু মোহানদাসের বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর প্রথম…
জয়পুরে ১২ জুলাই বিয়ের পিঁড়িতে দক্ষিণী অভিনেত্রী শর্মিয়েলা মন্দ্রে ও প্রযোজক সুধন সুন্দরম
জয়পুর, ১০ জুলাই (আইএএনএস) : দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী শর্মিয়েলা মন্দ্রে এবং চলচ্চিত্র প্রযোজক সুধন সুন্দরম আগামী…


















