News Flash

  • Home
  • Uncategorized
  • ৩.৮২-লক্ষাধিক সংক্রমণ, ২৪ ঘন্টায় ভারতে কোভিডে মৃত্যু ৩,৭৮০ জনের
Image

৩.৮২-লক্ষাধিক সংক্রমণ, ২৪ ঘন্টায় ভারতে কোভিডে মৃত্যু ৩,৭৮০ জনের

নয়াদিল্লি, ৫ মে (হি.স.): ভারতে ফের বাড়ল করোনা-আক্রান্তের সংখ্যা। আগের দিনের থেকে অনেকটা বেড়ে, মঙ্গলবার সারা দিনে ভারতে কোভিডে সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৮২ হাজার ৩১৫ জন। এই সময়ে ভারতে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৩৮ হাজার ৪৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৩,৭৮০ জনের। ভারতে দ্রুততার সঙ্গে চলছে টিকাকরণও। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ১৬,০৪,৯৪,১৮৮ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় ৪০,০৯৬ জন বাড়ার পর ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ৩৪.৮৭-লক্ষের (১৬.৮৭ শতাংশ) গণ্ডি ছাড়িয়ে গিয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৩,৮২,৩১৫ জন কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হওয়ার পর মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২,০৬,৬৫,১৪৮। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩,৭৮০ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ২,২৬,১৮৮ জন (১.০৯ শতাংশ)। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৪ লক্ষ ৮৭ হাজার ২২৯ জন।
দ্রুততার সঙ্গে সংক্রমণ বৃদ্ধির মধ্যেও সুস্থতা স্বস্তি দিচ্ছে প্রতিদিনই, মঙ্গলবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৩ লক্ষ ৩৮ হাজার ৪৩৯ জন। ফলে বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,৬৯,৫১,৭৩১ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৮২.০৩ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ১৬ কোটি ০৪ লক্ষ ৯৪ হাজার ১৮৮ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ১৪,৮৪,৯৮৯ জনকে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top