News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় পুর ও নগর এলাকায় সন্ধ্যা ৬টা থেকে নৈশকালীন কারফিউ শুরু
Image

করোনা মোকাবিলায় পুর ও নগর এলাকায় সন্ধ্যা ৬টা থেকে নৈশকালীন কারফিউ শুরু

আগরতলা, ৪ মে (হি. স.)৷৷ করোনা মোকাবিলায় আজ থেকে নৈশকালীন কারফিউয়ের সময়সীমা বৃদ্ধি হয়েছে৷ সাথে পুর নিগম এলাকার পাশাপাশি সমস্ত পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত এলাকায় সন্ধ্যা ছয়টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে৷ সে মোতাবেক সারা ত্রিপুরায় আট জেলা শাসক নির্দিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে৷ রাস্তাঘাট-ও ৬-টা থেকে শুনশান হয়ে গেছে৷


করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে মুখ্যসচিবের আদেশে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার সি আর পি সি ১৪৪ ধারায় আগরতলা পুর নিগম, রাণীরবাজার পুর পরিষদ, মোহনপুর পুর পরিষদ ও জিরানীয়া নগর পঞ্চায়েত এলাকায় আজ ৪ মে সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত করোনা নাইট কার্ফু জারি করেছেন৷ এই আদেশ আগামী ৩১ মে পর্যন্ত কার্যকর থাকবে৷ এই আদেশে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত জমায়েত, ব্যক্তিগত চলাফেরা, যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে৷ করোনা নাইট কার্ফু চলাকালীন সময়ে দোকান, অফিস, বিয়েবাড়ি, রেস্টুরেন্ট, সিনেমা হল, জিমন্যাসিয়াম, সুইমিং পুল, বিনোদনমূলক পার্ক, থিয়েটার, বার, অডিটোরিয়াম, মিলনায়তন খোলা রাখা যাবে না৷ নাইট কার্ফু চলাকালীন সময়ে জেলার আগরতলা পুর নিগম সহ অন্যান্য পুর পরিষদ ও নগর পঞ্চায়েত এলাকায় সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া, বিনোদনমূলক অনুষ্ঠান, শিক্ষা সংস্থা, সাংসৃকতিক অনুষ্ঠান, মেলা, উৎসব, ধর্মীয় অনুষ্ঠান বা অন্যান্য জমায়েত করা যাবে না৷


এই আদেশে বলা হয়েছে, হাসপাতাল, ফার্মেসী, প্যাথলজিক্যাল, রেডিওলজিক্যাল ল্যাবরেটরী নাইট কার্ফুর বাইরে থাকবে৷ আইন শৃঙ্খলা রক্ষার কাজে মিলিটারি, প্যারা মিলিটারি ফোর্স এবং রাজ্য পুলিশের কর্মীদের চলাচলের ক্ষেত্রে নাইট কার্ফু প্রযোজ্য হবে না৷ সংবাদ সংগ্রহের কাজে নিযুক্ত বৈধ পরিচয়পত্র থাকা সংবাদকর্মী, চিকিৎসা প্রয়োজন এমন রোগীর ক্ষেত্রে, স্বাস্থ্য পরিষেবা, সাধারণ প্রশাসন, অগ্ণি নির্বাপন ও আপতকালীন পরিষেবা, সংশোধনাগার, বিদ্যুৎ এবং পানীয়জল সরবরাহ প্রভৃতির মতো অত্যাবশ্যকীয় পরিষেবার কাজে যুক্ত বৈধ পরিচয়পত্র রয়েছে এমন সরকারি কর্মচারী, পুর নিগমের যানবাহন ও কর্মীদের চলাচল, পেট্রোপন্য সহ সামগ্রীর পরিবহণ, কাগর্োর লোডিং ও আনলোডিং, শিল্প প্রতিষ্ঠানের কাজে বিভিন্ন শিফটে যুক্ত ব্যক্তিগণ, বাস, ট্রেন ও বিমান থেকে নামার পর যার যার গন্তব্যে ফিরে যাওয়া যাত্রীগণ, বিয়ের হল বা নিজ বাড়িতে রাত ১০টা পর্যন্ত সবর্োচ্চ ৫০ জন অতিথি নিয়ে বিবাহ অনুষ্ঠান এই আদেশের বাইরে থাকবে৷ জেলাশাসক আদেশে জানিয়েছেন, আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷
একইভাবে অন্য জেলা শাসকরাও আদেশ জারি করেছেন৷ ইতিমধ্যেই সারা ত্রিপুরায় কারফিউয়ের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে৷ প্রত্যেক মানুষ নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি চলে গেছেন৷ রাস্তাঘাট শুনশান হয়ে পরেছে৷ এরই মাধ্যমে করোনার প্রকোপ মোকাবিলা করা সম্ভব হবে কিনা তা সময় বলে দেবে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top