News Flash

  • Home
  • Uncategorized
  • ক্রমশ ভয়ংকর হচ্ছে করোনা, রাজ্যে নতুন করে আক্রান্ত ২৭১ জন
Image

ক্রমশ ভয়ংকর হচ্ছে করোনা, রাজ্যে নতুন করে আক্রান্ত ২৭১ জন

আগরতলা, ২ মে (হি. স.)৷৷ করোনার সংক্রমণ ফের একবার দুই শতক পার করে বেড়ে দাড়িয়েছে ২৭১৷ গত ২৪ ঘন্টায় নতুন করে ওই করোনা আক্রান্তদের সন্ধান মিলেছে৷ অবশ্য, আবারো নমুনা পরীক্ষার সংখ্যায় বৃদ্ধির কারণেই অধিক মাত্রায় করোনা আক্রান্তের খোজ পাওয়া গিয়েছে৷ উদ্বেগের বিষয় হল, করোনা আক্রান্ত হয়ে ফের এক জনের মৃত্যু হয়েছে৷ তবে, ৫৯ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছে৷ আরও চিন্তার বিষয় হল, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ১৭২ জন শুধু পশ্চিম ত্রিপুরা জেলায় অবস্থান করছেন৷ বর্তমানে ত্রিপুরায় সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন ১৬৬৬ জন৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টায় আরটি-পিসিআর ১২৬২ এবং র্যাপিড এন্টিজেনের মাধ্যমে ৪১২৩ জন মোট ৫৩৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে, আরটি-পিসিআর ৪৬ জন এবং র্যাপিড এন্টিজেন টেস্টে ২২৫ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ সব মিলিয়ে গত ২৪ ঘন্টায় মোট ২৭১ জন নতুন করোনায় আক্রান্ত হয়েছে৷
তবে, সামান্য স্বস্তির খবরও রয়েছে৷ গত ২৪ ঘন্টায় ৫৯ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছে৷ তাতে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১৬৬৬ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৩৫৯৯৪ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ৩৩৮৭১ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৪.৯৮ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার ৯৪.২৫ শতাংশ৷ এদিকে মৃতের হার কমে হয়েছে ১.১০ শতাংশ৷


স্বাস্থ্য দফতর সুত্রে খবর, ক্রমাগত পশ্চিম জেলায় সংক্রমণ-এ শীর্ষে থাকছে৷ গত ২৪ ঘন্টায় সংক্রমণ দেড় শতক পার করে ফেলেছে৷ নতুন করে পশ্চিম জেলায় গত ২৪ ঘন্টায় ১৭২ জন, দক্ষিন জেলায় ১৮ জন, গোমতি জেলায় ৫ জন, ধলাই জেলায় ১৫ জন, সিপাহীজলা জেলায় ১৩ জন, উত্তর ত্রিপুরা জেলায় ২৭ জন এবং উনকোটি জেলায় ১৬ জন এবং খোয়াই জেলায় ৫ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাতে, দেখা যাচ্ছে, প্রত্যেক জেলায় করোনা-র সংক্রমণ অতি দ্রুত গতি-তে ছড়িয়ে পড়ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top