News Flash

  • Home
  • Uncategorized
  • কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট চিরতরে বন্ধ, ক্ষোভ প্রকাশ অভিনেত্রীর
Image

কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট চিরতরে বন্ধ, ক্ষোভ প্রকাশ অভিনেত্রীর

মুম্বই, ৪ মে (হি.স.): টুইটারের কোপে পড়লেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কঙ্গনা রানাওয়াতের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে অর্থাৎ চিরতরে বন্ধ করে দিল টুইটার কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরের দিকে হঠাৎই কঙ্গনা রানাওয়াতের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। তারপর স্থায়ীভাবে কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু কেন? তা পরিষ্কার জানা না গেলেও, মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা তাঁর শেষ টুইটই এর জন্য দায়ী। টুইটারের নিয়মবিধি লঙ্ঘন করে পোস্ট করায় এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। টুইটারের মুখপাত্র জানিয়েছেন, “টুইটারের বিধি বিশেষত আমাদের ঘৃণ্য আচরণ নীতি এবং আপত্তিজনক আচরণ নীতি লঙ্ঘনের জন্য অ্যাকাউন্টটি স্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।”


টুইটারের এই পদক্ষেপের পর কঙ্গনা জানিয়েছেন, “নিজের কণ্ঠস্বর উজ্জীবিত করার জন্য আমার কাছে অনেক প্লাটফর্ম আছে। কিন্তু আমার হৃদয় দেশবাসীর জন্য ব্যাকুল, যাঁরা অত্যাচারিত। দুর্ভোগের কোনও শেষ নেই।” নির্বাচনে বিজেপি-র হারের পর একাধিক টুইট করেছিলেন কঙ্গনা। নির্দিষ্ট একটি টুইটে পশ্চিমবঙ্গকে কাশ্মীরের সঙ্গেও তুলনা করেন অভিনেত্রী। তাঁর দাবি, যে সব জায়গায় বিজেপি জয়ী হয়েছে, সেখানে কোনও রকম হিংসামূলক কর্মকলাপ দেখা যায়নি। তবে বাংলায় তৃণমূল ক্ষমতায় আসার পরেই শুরু হয়েছে হত্যালীলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে পিছপা হননি অভিনেত্রী। সম্ভবত সেই কারণেই টুইটারের কোপে পড়লেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top