News Flash

Image

বেলেঘাটায় তৃণমূল-বিজেপি ব্যাপক সংঘর্ষ

কলকাতা, ২৯ এপ্রিল (হি. স.)। বৃহস্পতিবার উত্তেজনা উত্তর কলকাতা জুড়ে। সকালে বোমাবাজির পর বেলা বাড়তেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ। রীতিমত রণক্ষেত্রের চেহারা নেয় বেলাঘাটা।

রাস্তায় ফেলে এক ব্যক্তিকে এলোপাথারি মারধর করার ঘটনাও ঘটে।  বাঁশ-লাঠি-হকি স্টিক নিয়ে মারধর করা হয়। এ ব্যাপারে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে বিজেপির বিরুদ্ধেও হামলার অভিযোগ করে তৃণমূল। ঘটনায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি সমর্থকরা।

ট্যাংরার সেকেন্ড লেন এলাকায় এদিন সকাল থেকেই উত্তেজনা ছড়াতে থাকে। ভোট চলাকালীনই সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। দু’পক্ষের মধ্যে পাথর, বোতল ছোড়়াছুড়ি হয়। তাতেই আহত হয়েছেন বেশ কয়েকজন। একজনকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়। চ্যালা কাঠ দিয়ে তাঁকে মারধর করা হয়। বাঁশ-লাঠি-হকি স্টিক নিয়ে চলে তাণ্ডব। এক যুবকের মুখ দিয়ে রক্ত ঝরে অনবরত। আহত হয়েছেন এক মহিলাও।

দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপি প্রার্থী কাশীনাথ বিশ্বাস। এরপরই তৃণমূল কর্মীরা পাথরবৃষ্টি শুরু করে বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, হামলা চালিয়েছে তৃণমূল।  পুরো ঘটনায় রোষ গিয়ে পড়ে পুলিশের ওপর। পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি সমর্থকদের। অনেক পরে জমায়েত হঠায় পুলিশ।

Releated Posts

গুয়াহাটিতে নাইটক্লাবে মহিলাকে পোশাক খুলিয়ে মারধরের অভিযোগ, ম্যানেজার আটক

গুয়াহাটি, ৩ অক্টোবর (আইএএনএস): অসমের গুয়াহাটির খানাপাড়া এলাকায় একটি নাইটক্লাবে এক মহিলাকে বাউন্সাররা পোশাক খুলিয়ে মারধর করেছে বলে…

ByByNews Desk Oct 3, 2026

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top